×

রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারী

তারেক রহমানও স্বৈরতন্ত্রের পথেই হাঁটছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:৪৩ পিএম

তারেক রহমানও স্বৈরতন্ত্রের পথেই হাঁটছেন

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানও স্বৈরতন্ত্রের পথে হাঁটছেন অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পায়নি, এ জন্য বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে সংবিধান সংস্কার বাস্তবায়ন করতে হবে।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজশাহী টিটিসি মাঠে এনসিপির বিভাগীয় ইফতার অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইফতার সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এখনও বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়নি। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট ডাকাতি ও নির্বাচনি কারচুপি হয়েছে।’

তিনি বলেন, ‘সেখানে বিএনপি নেতা মির্জা আব্বাসের পক্ষে ভোট ডাকাতি করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এরপর লন্ডন ও ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী সরকার গঠন করা হয়েছে।’

আরো পড়ুন: গণভোটের আইনটি ‘নারীও না, পুরুষও না’

এনসিপির এ নেতা বলেন, ‘ময়ূরের পেখম যদি কাকের ওপরে পরানো হয়; কাক কী ময়ূর হয়ে যায়? হয় না। এই জন্য বলবো স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা আমাদের সংবিধানে রয়েছে, এই সংবিধানে যিনি প্রধানমন্ত্রী বর্তমানে আছেন, তিনি স্বৈরতন্ত্রের পথেই হাঁটছেন। এই জন্য আমি বলবো, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে সংবিধান সংস্কারকে বাস্তবায়ন করতে হবে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যদি না করতে পারি, শেখ হাসিনা যে স্বৈরতান্ত্রিক রাজত্ব চালিয়েছিল; আরেক স্বৈরতান্ত্রিক রাজত্বের দিকে আমরা যাচ্ছি। যদি কেউ স্বৈরতান্ত্রিক রাজত্বের দিকে যেতে চায়, আমরা তখন দেখবো না তিনি বেগম জিয়ার ছেলে, নাকি শহীদ জিয়ার ছেলে। লড়াইটা আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা বাংলাদেশে আর কোনও ফ্যাসিবাদী ব্যবস্থা চাই না।’

তিনি বলেন, ‘তারেক রহমানকে উপদেশ দেয় কে? তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টার নাম আপনারা জানেন? রাজনৈতিক উপদেষ্টার নাম হলো মির্জা আব্বাস। এই আব্বাস সাহেবের রাজনৈতিক উপদেষ্টা কে জানেন? আফরোজা আব্বাস। যিনি কেন্দ্র দখল করেছিলেন, ভোট ডাকাতি করেছিলেন। আমরা ধরে নিতে পারি, তারেক রহমানের ইনডাইরেক্টলি (পরোক্ষ) উপদেষ্টা হলেন আফরোজা আব্বাস।’

ইফতারের আগে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন; রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন প্রামানিক।

এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন মাহফিল সভাপতিত্ব করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App