×

জাতীয়

আইজিপি

বিশৃঙ্খল অবস্থায় ছিল পুলিশ, অনেকাংশে গুছিয়ে এনেছি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৬:২৩ পিএম

বিশৃঙ্খল অবস্থায় ছিল পুলিশ, অনেকাংশে গুছিয়ে এনেছি

ছবি : সংগৃহীত

পুলিশ বাহিনী আগে কিছুটা বিশৃঙ্খল অবস্থায় ছিল, তবে এখন তা অনেকাংশে গুছিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শুক্রবার (৮ মে) ৩০০ ফিট এলাকার পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, আমাদের পুলিশ বাহিনীতে একটি বিশৃঙ্খল অবস্থা ছিল। সেটি আমরা অনেকাংশে গুছিয়ে আনতে সক্ষম হয়েছি। এই পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের পক্ষ থেকে পুলিশকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব করার জন্য দিকনির্দেশনা দেওয়া হবে। নতুন প্রজন্ম যে ধরনের পুলিশ চায়, সবার সহযোগিতায় আমরা সেই পুলিশ গড়ে তুলতে পারব।

তিনি আরও বলেন, ৩০০ ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা দ্রুত নগরায়ণের কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। খিলক্ষেত থানা এলাকার সম্প্রসারিত অংশে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত পুলিশ সেবা পৌঁছে দিতে বরুয়া ও আশপাশ এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপন প্রয়োজনীয় হয়ে পড়েছিল।

আইজিপি বলেন, ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে রাজধানীর একটি কৌশলগত গুরুত্বপূর্ণ সড়ক, যা পূর্বাচল নতুন শহরের সঙ্গে ঢাকা মহানগরকে যুক্ত করেছে। এই সড়কের আশপাশের নামাপাড়া, পাতিরা, ডুমনি, বরুয়া ও তলনা এলাকায় জনসংখ্যা ও আবাসন প্রকল্প দ্রুত বাড়ছে। তবে থানা থেকে দূরত্ব বেশি হওয়ায় জরুরি সময়ে দ্রুত সেবা দেওয়া কঠিন হয়ে পড়ছিল।

তিনি জানান, এসব এলাকায় জমি সংক্রান্ত বিরোধ, জনসংখ্যা বৃদ্ধি এবং নতুন আবাসিক প্রকল্পের কারণে আইনশৃঙ্খলা ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি বিমানবন্দর ও আশপাশের গুরুত্বপূর্ণ সংযোগ থাকায় মাদক পরিবহন ও অপরাধমূলক কার্যক্রমের ঝুঁকিও রয়েছে।

আইজিপি আরও বলেন, এই এলাকাগুলোতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের বসবাস বাড়ছে। ফলে নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে রাতে জনসমাগমও বেশি হয়, তাই এখানে নিয়মিত পুলিশি উপস্থিতি জরুরি।

তিনি জানান, দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে সড়কে দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে। থানা থেকে দূরত্ব এবং যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেক সময় জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশ পৌঁছানো সম্ভব হয় না।

আইজিপি বলেন, এখানে পুলিশ ফাঁড়ি স্থাপন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে, অপরাধ প্রতিরোধ সহজ হবে এবং জনগণের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও বাড়বে।

পুলিশ সপ্তাহ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দেশের জনগণের সহযোগিতায় একটি গ্রহণযোগ্য ও আস্থাশীল গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

মানিকগঞ্জ ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে মসজিদে ভাঙচুর, আহত ৫

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে মসজিদে ভাঙচুর, আহত ৫

দক্ষ জনশক্তি রফতানিতে কাজ করছে সরকার

প্রবাসী কল্যাণ মন্ত্রী দক্ষ জনশক্তি রফতানিতে কাজ করছে সরকার

জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App