×

জাতীয়

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ধানের এমন ভালো দাম সচরাচর সরকার আগে কখনো দেয়নি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৬:৪৬ পিএম

ধানের এমন ভালো দাম সচরাচর সরকার আগে কখনো দেয়নি

ছবি : সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ধান সংগ্রহ কর্মসূচিতে যে মূল্য নির্ধারণ করা হয়েছে, এমন ভালো দাম সচরাচর আগে কোনো সরকার দেয়নি। এ দামের ফলে কৃষক তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবেন এবং খাদ্য অধিদপ্তরের চাহিদা অনুযায়ী ধান ও চাল সংগ্রহও সম্ভব হবে।

শুক্রবার (৮ মে) যশোরে অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে সরকারি খাদ্য গুদামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, কৃষি খাতের অগ্রযাত্রার সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি খাল খনন কর্মসূচি থেকে শুরু করে উন্নত মানের সার, বীজ ও কৃষি যন্ত্রপাতি বিদেশ থেকে এনে কৃষিতে বড় ধরনের পরিবর্তন আনেন। এর ফলে এক ফসলি জমি দুই বা তিন ফসলি জমিতে রূপান্তরিত হয়, যাতে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারে।

তিনি বলেন, বিগত সময়ে ধান সংগ্রহে কৃষকরা যে হয়রানির শিকার হয়েছেন, বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বের হয়ে একটি স্বচ্ছ ও কৃষকবান্ধব ব্যবস্থা নিশ্চিত করতে চায়।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে বোরো সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

মানিকগঞ্জ ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে মসজিদে ভাঙচুর, আহত ৫

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে মসজিদে ভাঙচুর, আহত ৫

দক্ষ জনশক্তি রফতানিতে কাজ করছে সরকার

প্রবাসী কল্যাণ মন্ত্রী দক্ষ জনশক্তি রফতানিতে কাজ করছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App