×

সিলেট

বাণিজ্যমন্ত্রী

জ্বালানির অজুহাতে পণ্যের দাম বাড়ালে ছাড় দেওয়া হবে না

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৭:০১ পিএম

জ্বালানির অজুহাতে পণ্যের দাম বাড়ালে ছাড় দেওয়া হবে না

ছবি: ভোরের কাগজ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ আজ শুক্রবার সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর নজরদারি রাখবে এবং কেউ কৃত্রিমভাবে দাম বাড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট বর্তমান মূল্যস্ফীতিকে সাময়িক পরিস্থিতি হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, একে পুঁজি করে যারা অসাধুভাবে দাম বাড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশেষ তদারকি সেল মাঠে কাজ করছে।

পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বন্দরের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, পরিবহন ব্যয় না কমলে পণ্যের সরবরাহ সচল রাখা ও দাম কমানো সম্ভব হবে না।

এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যিক চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের স্বার্থকেই সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং চুক্তিতে কোনো ধারা স্বার্থবিরোধী হলে তা পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন করলেন আইজিপি

খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন করলেন আইজিপি

রবীন্দ্রনাথের নারী চরিত্র ও ঠাকুরবাড়ির নারীদের জীবন্ত রূপায়ণ

রবীন্দ্রনাথের নারী চরিত্র ও ঠাকুরবাড়ির নারীদের জীবন্ত রূপায়ণ

প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

মানিকগঞ্জ ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App