×

জাতীয়

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০১:১৪ পিএম

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩৭ হাজার ৫৫৮ জন।

এ পর্যন্ত হজে গিয়ে ৭ জন হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।

শনিবার (২ মে) রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের দেওয়া প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।  

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৯টি, সৌদি এয়ারলাইন্সের ৩৭টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত হজ ফ্লাইট সংখ্যা ১৮টি। এখন পর্যন্ত সৌদি আরবে মোট সাতজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তবে ২৮ এপ্রিলের পর কেউ মারা যাননি।  

উল্লেখ্য,  চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে ভূমি কর্মকর্তা বরখাস্ত

জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে ভূমি কর্মকর্তা বরখাস্ত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সিলেটে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App