×

নাটক

ইরফান সাজ্জাদকে ফোন দিয়ে যা বললেন অপূর্ব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১২:৩৮ পিএম

ইরফান সাজ্জাদকে ফোন দিয়ে যা বললেন অপূর্ব

ছবি: সংগৃহীত

পারিবারিক ঘরনার ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে নাটকের মোড় ঘুরে গেছে ফাহাদ ও সামিরের বাবা মারা যাওয়ার ৫০তম পর্বে। আগে যতটুকু না জনপ্রিয় এবং আলোচনায় ছিলো ৫০তম পর্বের পর আলোচার তুঙ্গে রয়েছে এই ধারাবাহিক। বিশেষ করে বাবার মরদেহ কাঁধে নেওয়ার দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয় এবং ফাহাদের কান্নার অভিনয়।

কান্নার দৃশ্যে  ফাহাদ চরিত্রে অভিনয় করা ইরফান সাজ্জাদ দর্শক মনে আবেগ জাগিয়েছে, তাঁর অভিনয় মানুষের মনের অনুভূতিকে ছুঁতে পেরেছে। তাঁর এই অসাধারণ অভিনয়ের প্রশংসা করে সরাসরি 'বড় ছেলে' খ্যাত জিয়াউল ফারুক অপূর্ব ফোন করে অভিনন্দন জানান ইরফান সাজ্জাদকে। 

অপূর্ব ফোন করে অভিনন্দন জানিয়ে তাকে বলেন, 'তার ইমোশনাল অভিনয় প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে এবং এমন কাজ আরো করার আহ্বান জানান। এই প্রশংসায় আবেগাপ্লুত হয়ে পড়েন ইরফান সাজ্জাদ। পরে নিজের ফেসবুক পোস্টে তিনি অপূর্বর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।'

ইরফান লিখেছেন, ‘‘বড় ছেলে’ নাটক দেখে দর্শক অপূর্ব ভাইয়ের অভিনয়ে মুগ্ধ ছিলো। তার কষ্টে কেঁদেছিলো। সেই অপূর্ব ভাইয়া যখন ফোন করে আমার কাজের প্রশংসা করেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তিনি সময় নিয়ে আমাদের কাজ দেখেছেন, এটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা।’

ধারাবাহিকটি পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই নাটকে উঠে এসেছে পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, দ্বন্দ্ব ও মমত্ববোধের গল্প। শুরু থেকেই ফাহাদ, সামির, মেহরীন ও সায়রাসহ প্রতিটি চরিত্র দর্শকদের মন জয় করে নিয়েছে।

এখন পর্যন্ত ৫০টি পর্ব প্রচারিত হয়েছে নাটকটির। নির্মাতা জানিয়েছেন, মোট ৫২ পর্বে শেষ হবে জনপ্রিয় এই ধারাবাহিক। প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আই-এ প্রচারের পাশাপাশি পরবর্তীতে ইউটিউবেও দেখা যাচ্ছে নাটকটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সিলেটে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

ভাড়া বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ভাড়া বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App