×

জাতীয়

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে হাসপাতালে ধর্মমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৮:৫৮ পিএম

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে হাসপাতালে ধর্মমন্ত্রী

ছবি- সংগৃহীত

অসুস্থ হজযাত্রী গোলাম মোস্তফার শারীরিক অবস্থার খোঁজ নিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়েছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে হাসপাতালে গিয়ে অসুস্থ হজযাত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। 

ধর্মমন্ত্রী হাসপাতালের পরিচালক, কর্তব্যরত চিকিৎসক ও হজযাত্রীর স্বজনদের সাথে কথা বলেন। অসুস্থ হজযাত্রীকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রদানের জন্য হাসপাতালের পরিচালককে অনুরোধ জানান মন্ত্রী।

উল্লেখ্য, হজযাত্রী গোলাম মোস্তফা (৭৪) সস্ত্রীক হজে যাওয়ার জন্য হজক্যাম্পে আসার পথে অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় হজক্যাম্পে আসার পর তাকে প্রথমে হজক্যাম্পের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে তার রক্তে উচ্চমাত্রার ব্লাড সুগার শনাক্ত করেন এবং তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে হজযাত্রীর অবস্থা অপরিবর্তিত রয়েছে। 

ঢাকা হজ অফিসের পরিচালক মোঃ লোকমান হোসেন জানান, শুক্রবার (১ মে) রাত ৯ টা ১০ মিনিটে অসুস্থ এ হজযাত্রীর হজ ফ্লাইট নির্ধারিত রয়েছে। ডাক্তারের পরামর্শ সাপেক্ষে এ হজযাত্রীর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র

এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ছাত্রলীগের মিছিল

নাফ নদীর ওপাড় থেকে এলো কাঠের চালান, টেকনাফ বন্দরে স্বস্তি

নাফ নদীর ওপাড় থেকে এলো কাঠের চালান, টেকনাফ বন্দরে স্বস্তি

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলবে ইরান: ফিফা সভাপতি

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলবে ইরান: ফিফা সভাপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App