×

জাতীয়

নিষেধাজ্ঞার পর লক্ষ্মীপুরে মেঘনায় মাছ ধরা শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ১২:০৮ পিএম

নিষেধাজ্ঞার পর লক্ষ্মীপুরে মেঘনায় মাছ ধরা শুরু

ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞার ২ মাস পর লক্ষ্মীপুরের মেঘনায় ৫২হাজার জেলে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন । বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাত থেকে মাছ ধরা শুরু করেন জেলেরা। এরপর শুক্রবার (১ মে ) সকাল থেকে মজুচৌধুরীহাট, মতিরহাট, লুধুয়া, চেয়ারম্যান ঘাট ও চর আলেকজান্ডারসহ বিভিন্ন ঘাটে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম হয়ে ওঠে মাছ বাজার।

জেলেরা জানান, ' দুই মাস নিষেধাজ্ঞার পর মাছ ধরতে নেমে তারা ব্যস্তসময় পার করছেন। তবে কাঙ্গিত মাছ পাওয়া যাচ্ছেনা। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৭/১৮শ’ টাকায়। এছাড়া প্রকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১৫শ’ টাকা পর্যন্ত।' 

মৎস্য অফিস সূত্রে জানা যায়, এই জেলায় ৫২ হাজার নিবন্ধিত জেলে রয়েছে। এসব জেলে মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল ২ মাস লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১শ’ কিলোমিটার পর্যন্ত নদীতে সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ছিল। এই সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরন ও মজুতকরন নিষিদ্ধ ছিল। ২ মাসের নিষেধাজ্ঞা উঠে যাবার পর নদীতে নামছে জেলেরা।

এবারের অভিযান সফল দাবী করে জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন জানান, '২ মাস পর পুরোদমে মাছ ধরা শুরু হয়েছে। এখন ইলিশ কিছুটা কম পেলেও সামনে প্রচুর ইলিশ পাওয়া যাবে। জেলেরা নদীতে মাছ ধরতে নামছে। বৃষ্টি হচ্ছে, নদীতে পানি বাড়ছে। মাছও বাড়বে বলে আশা করেন তিনি।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্পের সফর ঘিরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

ট্রাম্পের সফর ঘিরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

‘খাল-জলাশয় উদ্ধার না হলে মুক্তি নেই জলাবদ্ধতায়’

ডিএসসিসি প্রশাসক ‘খাল-জলাশয় উদ্ধার না হলে মুক্তি নেই জলাবদ্ধতায়’

বৌদ্ধ সম্প্রদায়কে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

বৌদ্ধ সম্প্রদায়কে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

বৃষ্টি ও তেলের দামের প্রভাবে বাজার ঊর্ধ্বমুখী

বৃষ্টি ও তেলের দামের প্রভাবে বাজার ঊর্ধ্বমুখী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App