×

জাতীয়

আইনমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমের ১৮৫৫টি মামলা হয়েছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমের ১৮৫৫টি মামলা হয়েছে

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমের ঘটনায় মোট ১,৮৫৫টি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এর মধ্যে হত্যা মামলা ৭৯৯টি এবং অন্যান্য ধারায় মামলা ১,০৫৬টি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আইনমন্ত্রী জানান, সাবেক সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন থানায় এসব মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১৫৮টি মামলার তদন্ত সম্পন্ন হয়েছে -যার মধ্যে ৪৮টি হত্যা মামলা এবং ১১০টি অন্যান্য মামলা। এসব মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে এবং বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।

অবশিষ্ট ১,৬৯৭টি মামলার তদন্ত এখনও চলছে। তিনি বলেন, বিপুলসংখ্যক মামলার তদন্ত জটিল ও সময়সাপেক্ষ হলেও দ্রুত প্রতিবেদন দাখিলের লক্ষ্যে পুলিশ বিভাগ কাজ করছে। প্রতিটি মামলায় যথাযথ প্রমাণ সংগ্রহ ও আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে, যাতে বিচার প্রক্রিয়ায় কোনো দুর্বলতা না থাকে।

জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এটি সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারভুক্ত। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিটি মামলায় সক্রিয়ভাবে জামিনের বিরোধিতা করছেন।

তিনি আরও বলেন, ভুক্তভোগী ও তাদের পরিবারকে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। হত্যা, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাইজবন্ডের ১২৩তম ড্র আজ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র আজ

ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারসহ একজন গ্রেপ্তার

অটোরিকশাচালক হত্যা ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারসহ একজন গ্রেপ্তার

হাম-ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুত সরকার: স্বাস্থ্যমন্ত্রী

হাম-ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুত সরকার: স্বাস্থ্যমন্ত্রী

হালদায় নমুনা ডিম ছেড়েছে দেশীয় কার্প জাতীয় মা-মাছ

হালদায় নমুনা ডিম ছেড়েছে দেশীয় কার্প জাতীয় মা-মাছ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App