×

জাতীয়

বিদ্যুৎ বিভাগ

মঙ্গলবার দেশেজুড়ে কোথাও লোডশেডিং হয়নি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২১ পিএম

মঙ্গলবার দেশেজুড়ে কোথাও লোডশেডিং হয়নি

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ঘাটতি না থাকায় মঙ্গলবার দেশে লোডশেডিং হয়নি বলে জানিয়েছেন  বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বুধবার (২৯ এপ্রিল) মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  

 সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েক দিন দেশে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি ছিল। তবে, বৃষ্টিপাতের কারণে বিদ্যুতের চাহিদা কমে যাওয়ায় ঘাটতিও হ্রাস পায়।  এ কারণে মঙ্গলবার (২৮ এপ্রিল) সারা দেশে কোনো ধরনের লোডশেডিং হয়নি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে গত ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের অবস্থা ভালো হবে এবং লোডশেডিং কমে আসবে।

গত ২৩ এপ্রিল বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা জানিছিলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করা যাচ্ছে না। যে কারণে চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। ফলে গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিংয়ের ক্ষেত্রে সমন্বয় করার উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়া ঢাকাতেও পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট করে লোডশেডিং করার কথা জানিয়েছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সংসদে তিনি বলেন, ‘বৈষম্য মুক্ত করার জন্য আমরা শহরেও প্রয়োজনে লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কতদিন স্থায়ী থাকবে বৃষ্টিপাত, জানালো আবহাওয়া অফিস

কতদিন স্থায়ী থাকবে বৃষ্টিপাত, জানালো আবহাওয়া অফিস

নতুন ভারসাম্যের সন্ধানে ভারত-বাংলাদেশ সম্পর্ক

নতুন ভারসাম্যের সন্ধানে ভারত-বাংলাদেশ সম্পর্ক

ময়মনসিংহে ৯ ঘণ্টায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত

ময়মনসিংহে ৯ ঘণ্টায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত

মঙ্গলবার দেশেজুড়ে কোথাও লোডশেডিং হয়নি

বিদ্যুৎ বিভাগ মঙ্গলবার দেশেজুড়ে কোথাও লোডশেডিং হয়নি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App