লোডশেডিং কমবে কবে, জানালেন বিদ্যুৎমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : সংগৃহীত
জ্বালানি সংকটের কারণে সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া লোডশেডিং আগামী সপ্তাহের মধ্যে কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সোমবার (২৭ এপ্রিল) সিপিডি আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিংও কমে আসবে।
তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে ভূমির সংকট মোকাবিলায় রেলওয়ে ও বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
এছাড়া বিদ্যুৎ খাতে বর্তমানে প্রায় ৫৬ হাজার কোটি টাকার বকেয়া রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
