×

জাতীয়

বিভিন্ন স্থানে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পিএম

বিভিন্ন স্থানে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

কয়েক দিনের তীব্র গরমের পর দেশের বিভিন্ন স্থানে শুরু হওয়া বৃষ্টি ও বজ্রপাতের ঘটনায় গাইবান্ধাসহ পাঁচ জেলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় ৫ জন, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ ও জামালপুরে ২ জন করে এবং পঞ্চগড়ে ১ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও ছিল বজ্রসহ ঝড়বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের শেষ কয়েক দিনেও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

গাইবান্ধা :  গাইবান্ধা জেলায় বিকেল থেকে শুরু হওয়া বজ্রপাতে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফুয়াদ চৌধুরী (১০), রাফি চৌধুরী (১৫), মিজান মিয়া (২০), মানিক মিয়া (২৫) এবং নম্বার আলী (৬৫)। বজ্রপাতে আরও একজন আহত হয়েছেন এবং একটি গরুর মৃত্যু হয়েছে।

স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা জানান, বিকেলে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে গেলে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির বাইরে ও মাঠে থাকা অবস্থায় তারা বজ্রপাতে আক্রান্ত হন।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন লাবণী আক্তার (৩৫) ও ইলিয়াস আলী (৩৭)।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, একজন মাঠ থেকে ঘাস কেটে ফেরার পথে এবং অন্যজন জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন হোসেন আলী সেখ (২৫) ও আবদুল হামিদ (৫০)। একজন ধান কাটা শেষে কাজ করার সময় এবং অন্যজন মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।

জামালপুর : জামালপুর জেলায় পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও চারজন আহত হয়েছেন এবং কয়েকটি গরুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন মর্জিনা বেগম (২২) ও হাসমত আলী (৪৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, কেউ বাড়ির আঙিনা ও কেউ মাঠে কাজ করার সময় বজ্রপাতে আক্রান্ত হন।

পঞ্চগড় : পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় বজ্রপাতে এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মো. সোহরাওয়ার্দী (২২) সকালে চা-বাগানে কাজ শেষে ফেরার পথে বজ্রপাতে মারা যান। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে লঘুচাপের প্রভাবে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে চলমান তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চুরি করার সময় যুবদল নেতাকে ধরে গণপিটুনি

চুরি করার সময় যুবদল নেতাকে ধরে গণপিটুনি

প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক নিষ্ফল, কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিক শিক্ষকরা

প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক নিষ্ফল, কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিক শিক্ষকরা

চাঁদা না দেওয়ায় হকারকে মারধর, বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁদা না দেওয়ায় হকারকে মারধর, বিএনপি নেতা গ্রেপ্তার

তেল পাম্পে পুলিশ কনস্টেবলকে বিএনপি নেতার ‘থাপ্পড়’

তেল পাম্পে পুলিশ কনস্টেবলকে বিএনপি নেতার ‘থাপ্পড়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App