×

ঢাকা

চাঁদা না দেওয়ায় হকারকে মারধর, বিএনপি নেতা গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০২ পিএম

চাঁদা না দেওয়ায় হকারকে মারধর, বিএনপি নেতা গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ-এর সিদ্ধিরগঞ্জ এলাকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক হকারকে মারধরের অভিযোগে সালাউদ্দিন নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেপ্তার সালাউদ্দিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল সিদ্ধিরগঞ্জ পুলের বাজার এলাকায় মো. আজিজুল হক নামে এক হকার ফলের দোকান বসান। এ সময় সালাউদ্দিন তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই হকারকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে ভুক্তভোগী সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর রোববার সকালে পুলিশ অভিযান চালিয়ে সালাউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “চাঁদাবাজির অভিযোগে সালাউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদে দাঁড়িয়ে আমাদের কথাগুলো যেন দায়িত্বশীল আচরণ হয়

বিরোধীদলীয় নেতা সংসদে দাঁড়িয়ে আমাদের কথাগুলো যেন দায়িত্বশীল আচরণ হয়

‘আন্তঃনগর ট্রেনের ৮০ শতাংশ পুরোনো কোচ পরিবর্তন করা হয়েছে’

‘আন্তঃনগর ট্রেনের ৮০ শতাংশ পুরোনো কোচ পরিবর্তন করা হয়েছে’

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা, কেন্দ্রসচিবকে দায়ী করলেন ইউএনও

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা, কেন্দ্রসচিবকে দায়ী করলেন ইউএনও

এতদিন ভুল পথে ছিলাম

জামায়াতে যোগ দিয়ে জাপা নেতা এতদিন ভুল পথে ছিলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App