×

জাতীয়

সংসদে হাসনাত

আমরা শুধু সহমত নয়, দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা চাই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পিএম

আমরা শুধু সহমত নয়, দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা চাই

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, রাজনৈতিক ভিন্নমত প্রকাশের সুযোগ না থাকলে গণতন্ত্র পূর্ণতা পায় না।

রোববার (২৬ এপ্রিল) সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা শুধু আনুষ্ঠানিকভাবে নয়, বাস্তব ক্ষেত্রেও নিশ্চিত করতে হবে।

সংসদে তিনি অভিযোগ করেন, যেখানে প্রধানমন্ত্রী বিভিন্ন কার্টুন ও ব্যঙ্গচিত্র শেয়ার করে ভিন্নমতকে উৎসাহ দিচ্ছেন, সেখানে বাস্তবে ভিন্নমত প্রকাশের কারণে হয়রানির ঘটনা ঘটছে। তিনি বলেন, সংসদ গঠনের পর থেকে অন্তত ৯টি ঘটনায় বাসা থেকে তুলে নেওয়ার মতো অভিযোগ পাওয়া গেছে, যা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, অতীতে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা সীমিত ছিল ‘সহমত প্রকাশে’। এখন তারা কেবল সহমত নয়, বরং দ্বিমত প্রকাশের স্বাধীনতাও চান। তিনি বলেন, সংসদে দাঁড়িয়ে সরকার প্রধানের সমালোচনা করার অধিকার থাকতে হবে এবং নাগরিকরা যেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়হীনভাবে মত প্রকাশ করতে পারেন।

তিনি বলেন, বর্তমানে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য ক্ষতিকর।

সংসদে তিনি আরও বলেন, এই সংসদ গঠনের পেছনে অনেক সংগ্রাম ও ত্যাগ রয়েছে। কিন্তু সেই অর্জন আবার পুরোনো ‘ভিসিয়াস সাইকেলে’ ফিরে যাচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি অভিযোগ করেন, বিরোধী মত দমনের নামে মামলা-হয়রানির সংস্কৃতি আবার ফিরে এসেছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও অস্থিরতা দেখা দিচ্ছে। অতীতের গেস্টরুম ও গণরুম সংস্কৃতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, শিক্ষার্থীদের বাধ্যতামূলক রাজনীতির দিকে ঠেলে দেওয়ার প্রবণতা আবারও দেখা যাচ্ছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, মানবাধিকার কমিশনকে কার্যকর না রেখে দুর্বল করে রাখা হয়েছে। একই সঙ্গে পুলিশ সংস্কার কমিশনের অর্ডিন্যান্স বাতিলের বিষয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করা উচিত ছিল।

তিনি আরও বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখে রাজনৈতিক শক্তিগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। বিভাজনের রাজনীতি চলতে থাকলে তা কোনো দলকে নয়, বরং অতীতের রাজনৈতিক শক্তিগুলোকেই আবার সুযোগ করে দেবে বলে তিনি মন্তব্য করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা, কেন্দ্রসচিবকে দায়ী করলেন ইউএনও

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা, কেন্দ্রসচিবকে দায়ী করলেন ইউএনও

এতদিন ভুল পথে ছিলাম

জামায়াতে যোগ দিয়ে জাপা নেতা এতদিন ভুল পথে ছিলাম

জ্বালানি সংকট পেরিয়ে শরণখোলায় বোরোর বাম্পার ফলন

জ্বালানি সংকট পেরিয়ে শরণখোলায় বোরোর বাম্পার ফলন

চুরি করার সময় যুবদল নেতাকে ধরে গণপিটুনি

চুরি করার সময় যুবদল নেতাকে ধরে গণপিটুনি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App