×

জাতীয়

বাস ভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০৬ পিএম

বাস ভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বাস ভাড়া কিলোমিটারপ্রতি ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ছবি : সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে সংশ্লিষ্টদের বৈঠক অনুষ্ঠিত হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সোমবার (২০ এপ্রিল) এ বিষয়ে প্রস্তাব দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এরপর সড়ক পরিবহন মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দেবে।

রোববার (১৯ এপ্রিল) রাত ৮টার দিকে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বৈঠক শুরু হয়ে রাত ১০টার দিকে শেষ হয়। বৈঠকে বিআরটিএর কর্মকর্তাদের পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বর্তমানে দূরপাল্লার রুটে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা নির্ধারিত রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এ হার কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা।

বৈঠকে অংশ নেওয়া সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি নিয়ম চালু রয়েছে যে জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বা কমলে বাস ভাড়া ১ পয়সা সমন্বয় করা হয়। সেই হিসাবে ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় ভাড়া ১৫ পয়সা বাড়ানোর বিষয়টি আলোচনায় আসে।

আরো পড়ুন : ‘বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার সামান্য বাড়িয়েছে’

তবে পরিবহন মালিকরা দাবি করেন, ২০২২ সালের পর থেকে বাস ও মিনিবাসের ব্যয় বিশ্লেষণ করা হয়নি। এ সময়ে ডলারের দাম বৃদ্ধির কারণে খুচরা যন্ত্রাংশ ও ইঞ্জিন অয়েলের খরচও বেড়েছে। তাই ভাড়া নির্ধারণে এসব বিষয় বিবেচনার দাবি জানান তারা।

সূত্র আরো জানায়, বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিক পক্ষ কিলোমিটারপ্রতি ২২ পয়সা ভাড়া বৃদ্ধির বিষয়ে প্রাথমিকভাবে একমত হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কারণ বৈঠকের কার্যবিবরণীতে কেউ স্বাক্ষর করেননি।

সকালে বিআরটিএ মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাবে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে মহানগর ও দূরপাল্লা—উভয় ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ২২ পয়সা করে ভাড়া বাড়তে পারে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয়ের হাতে।

এদিকে, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বাস ভাড়া কিলোমিটারপ্রতি ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে পরিবহন মালিকদের প্রভাবশালী অংশ সরকারের সঙ্গে সমন্বয় করে একচেটিয়া ভাড়া বৃদ্ধির চেষ্টা করছে।

রাতের বৈঠককে কেন্দ্র করে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সংগঠনটি অভিযোগ করে, গুরুত্বপূর্ণ অংশীজন ও গণমাধ্যমকে এড়িয়ে বিআরটিএ সদর দপ্তরে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম কমলে সে অনুযায়ী ভাড়া কমানো হলেও এবার দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ১৫ পয়সার বেশি ভাড়া বৃদ্ধি যৌক্তিক নয়। এর বেশি ভাড়া বৃদ্ধি জনঅসন্তোষ সৃষ্টি করতে পারে এবং সরকারের জনপ্রিয়তায় প্রভাব ফেলতে পারে বলেও তিনি মন্তব্য করেন। তিনি এ ধরনের একতরফা সিদ্ধান্ত থেকে বিরত থাকতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসি পরীক্ষার সময় কোচিং বন্ধ প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষার সময় কোচিং বন্ধ প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটায় সমুদ্রস্নান, ভক্তদের ঢল

অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটায় সমুদ্রস্নান, ভক্তদের ঢল

‘এমন বিচার ব্যবস্থা চাই, প্রধানমন্ত্রী ও সাধারণ নাগরিকের মধ্যে তফাৎ থাকবে না’

ই-বেইলবন্ড চালুর পর প্রধানমন্ত্রী ‘এমন বিচার ব্যবস্থা চাই, প্রধানমন্ত্রী ও সাধারণ নাগরিকের মধ্যে তফাৎ থাকবে না’

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App