×

টালিউড

রাজনীতিতে এলে, মন দিয়ে শুধু সেটাই করব: পরমব্রত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:৫২ পিএম

রাজনীতিতে এলে, মন দিয়ে শুধু সেটাই করব: পরমব্রত

জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ছবি : সংগৃহীত

রাজনীতিতে যুক্ত হলে পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করবেন এবং একসঙ্গে দুই ক্ষেত্র সামলাবেন না বলে জানিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি বলেন, রাজনীতিতে গেলে তিনি সম্পূর্ণভাবে সেই দায়িত্বেই নিজেকে নিয়োজিত রাখবেন।

রাজ্য বিধানসভা নির্বাচনের আগে আনন্দবাজার ডট কম এর এক বিশেষ প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। মোট ১৩টি প্রশ্নের উত্তরে তিনি রাজনীতি, ভোটব্যবস্থা ও সমাজ নিয়ে নিজের মতামত তুলে ধরেন।

মুখ্যমন্ত্রী হিসেবে কেমন মানুষ দেখতে চান—এ প্রশ্নের জবাবে পরমব্রত বলেন, এমন একজনকে তিনি চান যিনি বাংলার মানুষের সংস্কৃতি ও অনুভূতি বোঝেন এবং সবাইকে একসঙ্গে নিয়ে চলতে সক্ষম। পাশাপাশি যিনি দীর্ঘ লড়াইয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন এবং রাজনীতিকে শুধু কূটনীতি হিসেবে দেখেন না বরং মাঠে নেমে কাজ করতে জানেন।

আরো পড়ুন : মাকে নিয়ে আবেগঘন পোস্ট অমিতাভ বচ্চনের

ভোট দেওয়ার ক্ষেত্রে তিনি জানান, তিনি নির্দিষ্ট দল নয় বরং বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি বিবেচনা করেন। প্রার্থী বাছাই ও নির্বাচনের পর প্রশিক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃত শিক্ষা আসে মানুষের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও সমালোচনা গ্রহণ করার মানসিকতা থেকে।

নিজে বিধায়ক হলে কী করবেন—এ প্রশ্নে পরমব্রত বলেন, তিনি সবসময় মনে রাখবেন যে তিনি জনগণের নির্বাচিত প্রতিনিধি, তাই জনগণকে কখনোই ভুলে যাওয়া যাবে না। নির্বাচন প্রক্রিয়া ও দুর্নীতি নিয়ে তিনি বলেন, ক্ষমতার আকর্ষণ অনেক সময় প্রক্রিয়াকে প্রভাবিত করে তাই সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত নির্বাচন আশা করা কঠিন হলেও চেষ্টা চালিয়ে যেতে হবে।

দলবদল প্রসঙ্গে তিনি কঠোর অবস্থান নিয়ে বলেন, নির্বাচনের পর দল পরিবর্তনের সংস্কৃতি গণতন্ত্রের জন্য ক্ষতিকর এবং এটি বন্ধ হওয়া উচিত। একইসঙ্গে রাজনীতিতে অপশব্দের ব্যবহারও বন্ধের পক্ষে মত দেন তিনি। ভাতা রাজনীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে পরমব্রত বলেন, দরিদ্র মানুষের সহায়তার জন্য ভাতা দেওয়া নেতিবাচক নয়, তবে দীর্ঘমেয়াদে কর্মসংস্থান না বাড়ালে সমস্যা তৈরি হতে পারে।

বিরোধীশূন্য রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে শক্তিশালী বিরোধী দল থাকা অত্যন্ত জরুরি। তারকাদের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে প্রশ্নে তিনি বলেন, রাজনীতি তারকা নির্ভর হওয়া উচিত নয়, কারণ এর জন্য গভীর জ্ঞান ও সচেতনতা প্রয়োজন। তিনি নিজে রাজনীতিতে এলে পুরোপুরি সেই কাজেই মনোযোগ দেবেন বলেও পুনরায় উল্লেখ করেন।

পছন্দের রাজনীতিবিদদের তালিকায় তিনি মহাত্মা গান্ধী, অম্বেদকর, নেহরু, বাজপেয়ীসহ বিভিন্ন ঐতিহাসিক ও সমকালীন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উল্লেখ করেন। বর্তমান রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্রসহ কয়েকজন নেতার ভূমিকাকেও তিনি গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিজেলের ড্রামে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

ডিজেলের ড্রামে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

‘পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার’

‘পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার’

অস্ত্রের মুখে জিম্মি করে তিনজনকে অপহরণ করল সন্ত্রাসীরা

অস্ত্রের মুখে জিম্মি করে তিনজনকে অপহরণ করল সন্ত্রাসীরা

সৌদি আরবে পৌঁছেছেন ২৩ হাজার ৩৭২ জন হজযাত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ২৩ হাজার ৩৭২ জন হজযাত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App