×

জাতীয়

বাতিল হচ্ছে ‘নীরব বহিষ্কার’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পিএম

বাতিল হচ্ছে ‘নীরব বহিষ্কার’

ছবি : সংগৃহীত

পরীক্ষাকেন্দ্রে বহুদিনের বিতর্কিত ‘নীরব বহিষ্কার’ বা ‘সাইলেন্ট এক্সপেল’ প্রথা আর থাকছে না। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ প্রথা বাতিলের নির্দেশ দিয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ২ জুলাই নির্ধারণ করা হয়েছে।

এহছানুল হক মিলন জানান, ‘নীরব বহিষ্কার’ প্রথাটি মূলত ১৯৬১ সালের পুরোনো একটি নীতিমালার অংশ ছিল। তবে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে এ ধরনের কোনো বিধান নেই। তাই বর্তমান সময়ে এই প্রথা চালু রাখার যৌক্তিকতা নেই বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অযৌক্তিক বা সেকেলে কোনো নিয়ম থাকা উচিত নয়। এখন পরীক্ষাকেন্দ্রে বড় ধরনের বিশৃঙ্খলার ঝুঁকিও নেই, ফলে এমন প্রথা বহাল রাখার প্রয়োজন নেই।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত এই নীতিমালা সংশোধনের নির্দেশ দিয়ে মন্ত্রী আরও বলেন, পরীক্ষার্থীরা যেন স্বস্তিদায়ক ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা দিতে পারে তা নিশ্চিত করতে হবে। এমন কোনো নিয়ম চাপিয়ে দেওয়া যাবে না, যা তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে।

সভায় আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিতে পরীক্ষার সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা টানা পাঁচ সপ্তাহ চলবে। দীর্ঘ সাত বছর পর এবারই শিক্ষার্থীরা পূর্ণ সিলেবাসে পরীক্ষায় অংশ নিচ্ছে।

এই সভায় শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন শিক্ষা বোর্ড এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুবসমাজকে দেশ গঠনে সম্পৃক্ত করার আহ্বান আমিনুলের

যুবসমাজকে দেশ গঠনে সম্পৃক্ত করার আহ্বান আমিনুলের

৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, শিলাবৃষ্টির সম্ভবনা

৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, শিলাবৃষ্টির সম্ভবনা

দুবাইয়ে উদ্বোধন হলো বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন, আকাশে চলবে গাড়ি

দুবাইয়ে উদ্বোধন হলো বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন, আকাশে চলবে গাড়ি

চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App