×

জাতীয়

চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পিএম

চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত—

সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার বিভিন্ন হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে পাগনার হাওর, মাটিয়ান হাওর, টগার হাওর ও বরাম হাওরে ধান কাটার সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ধর্মপাশার হাবিবুর রহমান (৩০) ও রহমত উল্লা (১৫), জামালগঞ্জের নাজমুল হোসেন (২৬), তাহিরপুরের আবুল কালাম (২৫) এবং দিরাইয়ের লিটন মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হঠাৎ আকাশ কালো হয়ে ঝড়-বৃষ্টি শুরু হলে হাওরে কাজরত কৃষকেরা বজ্রপাতে আক্রান্ত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা ঘটনাগুলো নিশ্চিত করেছেন এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের কথা জানিয়েছেন।

রংপুর : রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর এলাকার সখিপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও পাঁচজন।

নিহতরা হলেন তালেব উদ্দিন (৬০) ও মিলন মিয়া (৪০)। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, বৃষ্টির আগে একটি পুকুরে মাছ ধরার দৃশ্য দেখতে জড়ো হয়েছিলেন কয়েকজন গ্রামবাসী। এ সময় হঠাৎ বজ্রপাত হলে অনেকে আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করা হয়।

ময়মনসিংহ : ময়মনসিংহে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার পৃথক স্থানে এসব ঘটনা ঘটে বলে জানা গেছে।

নেত্রকোনা : নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের মেষি হাওড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

দুপুরের দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পুলিশ ঘটনাটি নিশ্চিত করে জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহানুর রহমান জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪২

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪২

নোয়াখালীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, সনদ ও স্কুলব্যাগ বিতরণ

নোয়াখালীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, সনদ ও স্কুলব্যাগ বিতরণ

সড়কে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সড়কে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রমেকে হাম উপসর্গ নিয়ে প্রথম মৃত্যু

রমেকে হাম উপসর্গ নিয়ে প্রথম মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App