×

আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পিএম

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান। ছবি- সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে এই ভূ-কম্পন আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। হঠাৎ এই কম্পনে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্যমতে, স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে ইসলামাবাদ ও এর আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের স্থায়িত্ব খুব বেশি না হলেও এর তীব্রতা ছিল বেশ। কম্পন শুরু হওয়ার সাথে সাথেই আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ও কর্মস্থল ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৯৯ কিলোমিটার গভীরে। ভূ-গর্ভের অনেক গভীরে উৎপত্তিস্থল হওয়ায় সাধারণত এর প্রভাব বিস্তৃত এলাকা জুড়ে অনুভূত হয়। আর এ কারণেই সীমান্ত পেরিয়ে পাকিস্তানের একাধিক শহরে কম্পন ছড়িয়ে পড়ে।

ইসলামাবাদ ছাড়াও খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশওয়ার এবং পাহাড়ি এলাকা চিত্রাল, সোয়াত, লোয়ার দির ও মালাকান্দে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এছাড়া খাইবার, চারসাদ্দা, বুনের, বাট্টাগ্রাম, আপার দির ও হারিপুরেও কম্পন অনুভূত হয়েছে। উত্তর পাকিস্তানের মানসেহরা, তোরঘর ও শাংলার মতো এলাকাগুলোতেও মৃদু কম্পন টের পেয়েছেন স্থানীয়রা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রমেকে হাম উপসর্গ নিয়ে প্রথম মৃত্যু

রমেকে হাম উপসর্গ নিয়ে প্রথম মৃত্যু

৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

ডুমুরিয়ায় সবজির বাজার  চড়া, কমেছে মুরগীর দাম

ডুমুরিয়ায় সবজির বাজার চড়া, কমেছে মুরগীর দাম

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App