×

জাতীয়

সংরক্ষিত নারী আসনের বিল খেলাপিদের তথ্য চায় ইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পিএম

সংরক্ষিত নারী আসনের বিল খেলাপিদের তথ্য চায় ইসি

ছবি : সংগৃহীত

আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংরক্ষিত নারী আসনের নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে বিল খেলাপিদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান ইতোমধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ডিপিডিসি লিমিটেড (সাবেক ডেসা), ডেসকো, ঢাকা ও চট্টগ্রাম ওয়াসা, বিটিসিএল, তিতাস গ্যাস, বাখরাবাদ গ্যাস এবং জালালাবাদ গ্যাসসহ সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোকে চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয়ে মনোনয়নপত্র বাছাই করা হবে।

যদি কোনো প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে সরকারি টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস, পানি বা অন্যান্য সেবার বিল পরিশোধ না করেন, তাহলে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১২ অনুচ্ছেদের (ঢ) দফা অনুযায়ী তিনি সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়া বা থাকার অযোগ্য বলে বিবেচিত হবেন।

বিল পরিশোধ না করা ব্যক্তিদের তালিকা মনোনয়নপত্র জমার শেষ দিন ২১ এপ্রিল বিকাল ৪টার পর সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে পাঠানো হবে। পরে তা যাচাই-বাছাই করে ২২-২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংশ্লিষ্ট সংস্থার একজন উপযুক্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় তথ্যসহ উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ সময় ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বার্সেলোনার ক্লাব কিনলেন মেসি

বার্সেলোনার ক্লাব কিনলেন মেসি

অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

দুই মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল

দুই মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল

অবৈধভাবে ডিজেল মজুত, সাড়ে ৬ হাজার লিটার তেল জব্দ

অবৈধভাবে ডিজেল মজুত, সাড়ে ৬ হাজার লিটার তেল জব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App