×

জাতীয়

মন্ত্রিপরিষদ সচিব

জ্বালানি সরবরাহ ‘স্মুথ’ করার চেষ্টা করা হচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৭ পিএম

জ্বালানি সরবরাহ ‘স্মুথ’ করার চেষ্টা করা হচ্ছে

ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবিলা এবং সরবরাহ ‘স্মুথ’ করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে শেষে রাত সোয়া ৮টায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

গত কয়েকদিন ধরে জ্বালানির সংকট প্রকট হচ্ছে, রাস্তার জ্যাম থাকছে। এটা নিয়ে জরুরি ভিত্তিতে সমাধানের জন্য মন্ত্রিসভা বৈঠকে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব জানান, ‘এগুলো মোকবিলার করার চেষ্টা করা হচ্ছে। যেন সাপ্লাইটা স্মুথ করা যায়, সেটার চেষ্টা করা হচ্ছে। যে সমস্ত জায়গায় মানুষের জ্বালানি মিসিং হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।’

কিন্তু সংকটের সমাধান হচ্ছে না—এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘না, হচ্ছে না। কারণ আপনারাও জানেন কেন হচ্ছে না। এখন প্রত্যেকে এটার মধ্যে একটা ব্যবসা করার মনোবৃত্তি এসে গেছে যে, আমি এখান থেকে কি ব্যবসা করতে পারি? তাই না? যতক্ষণ পর্যন্ত এই অসম লেভেল থাকবে, ততক্ষণ পর্যন্ত এটা হবে না।’

সংকট নিয়ে আলোচনা হয়েছে কি না, প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মিটিংয়ে আলাপ হয়েছে। সিদ্ধান্ত হয়নি কোনো। আলোচনা তো বহু কিছু হয়, সব কিছু আমি বলতে পারব না। শুধু সিদ্ধান্তগুলো জানাতে পারব।’

গত ক্যাবিনেটে যে সিদ্ধান্ত নিয়েছিলেন জ্বালানি নিয়ে, যে মেজারগুলো নেওয়া হয়েছিল, সেটার কোনো রিভিউ হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ওটার কিছু রিভিউ হয়েছে এবং এটা জোরদার করার চেষ্টা চলছে। আর প্রতি সপ্তাহে কিছু কাজ হয়, নিয়মিতই হয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App