×

সিলেট

সাংবাদিকদের বুদ্ধিতে অস্ত্রসহ আটক ৩

Icon

নজরুল ইসলাম, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:২২ পিএম

সাংবাদিকদের বুদ্ধিতে অস্ত্রসহ আটক ৩

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে স্থানীয় সংবাদকর্মীদের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় একটি পরিত্যক্ত কূপ থেকে দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, সিলেটের এয়ারপোর্ট এলাকার আতাউর রহমানের ছেলে সুরমান আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পূর্বপাড়া এলাকার মোজাম্মেল হক চৌধুরীর ছেলে আতাউল মস্তফা (৩১) এবং সিলেটের শাহপরান থানার কুল্লুগ্রাম এলাকার মৃত হাফিজ মিয়ার ছেলে টুটুল মিয়া (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে একটি দেশীয় অস্ত্র কূপের মধ্যে ফেলে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালায়। বিভিন্ন তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে সরাসরি জড়িত সন্দেহে সুরমানকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া জবানবন্দি অনুসারে স্থানীয় রসুলপুর গ্রামে একটি কূপে তল্লাশি চালানোর জন্য ফায়ার সার্বিস কর্মীদের ডাকা হলে তাদের একটি টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করে তল্লাশি না করেই চলে যায়। পরে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতায় রশির সঙ্গে চুম্বক বেঁধে তল্লাশি চালিয়ে রাত ৮ ঘটিকার দিকে পিস্তল টি উদ্ধার করতে সক্ষম হয় গোয়াইনঘাট থানা পুলিশ এবং ঘটনাস্থল থেকে আরো দুইজনকে তারা আটক করে।

দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সোর্সের দেওয়া তথ্যের মাধ্যমে একজনকে আটক করি ও ধৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে  স্থানীয় জনসাধারণ এবং সংবাদকর্মীদের সহযোগিতায় কূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App