শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে যা বললেন মন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০২:২৫ পিএম
ফাইল ছবি
মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি নিয়ে তৈরি হওয়া শঙ্কার মধ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে কয়দিন অনলাইন আর কয়দিন অফলাইন ক্লাস হবে, তা চলতি সপ্তাহেই ঠিক করবে সরকার।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানান।
মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন-অফলাইন নিয়ে এ সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত হবে। আগামী দু–এক দিনের মধ্যে স্টেক হোল্ডারদের সাথে বৈঠক হবে। তাদের মতামত জানার পর, বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
তিনি বলেন, আজকে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান, বিএনসিসির সাথে বসেছি। জ্বালানি সাশ্রয়ের জন্য বিভিন্ন দেশ নানা পদক্ষেপ নিচ্ছে, বাংলাদেশও নিচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয়।
প্রায় ৪০ দিনের ছুটির পর গত ২৯ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। এ পরিস্থিতিতে জ্বালানি নিয়ে চাপ কমাতে ক্লাস নিয়ে সরকার নতুন করে সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
