×

জাতীয়

ডিএনসিসি প্রশাসক

ফুটপাতে ব্যবসা বন্ধ, বিকল্প স্থানের প্রতিশ্রুতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম

ফুটপাতে ব্যবসা বন্ধ, বিকল্প স্থানের প্রতিশ্রুতি

ছবি: সংগৃহীত

রাজধানীর ফুটপাত ও সড়কে আর ব্যবসা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তবে ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে মিরপুরের মুকুল ফৌজ মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের বিকল্প স্থানে স্থানান্তর করা হবে এবং ভবিষ্যতে রাস্তায় ব্যবসা করা যাবে না।

তিনি আরো বলেন, অতীতে যারা ফুটপাতে ব্যবসা পরিচালনায় সহায়তা করতেন, তাদের সেই সুযোগ আর থাকবে না। তবে ব্যবসায়ীদের সমস্যাগুলো মানবিক দৃষ্টিতে বিবেচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

হকারদের পক্ষ থেকে পুনর্বাসনের জন্য নির্দিষ্ট স্থান, পর্যাপ্ত সময় এবং উপযুক্ত পরিবেশের দাবি জানানো হয়। তারা বলেন, দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন, হঠাৎ উচ্ছেদ হলে তারা বিপাকে পড়বেন।

প্রশাসক জানান, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হবে এবং এ বিষয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া সিটি করপোরেশন থেকে টোকেন দেওয়া হবে, যাতে চাঁদাবাজি বন্ধ করা যায়।

এসময় সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, ডিএমপির মিরপুর জোনের ডিসিসহ সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে যৌথ হামলায় আহত বহু

ইরানে যৌথ হামলায় আহত বহু

মার্কিন-সংশ্লিষ্ট ইস্পাত স্থাপনা লক্ষ্যবস্তুর দাবি ইরানের

মার্কিন-সংশ্লিষ্ট ইস্পাত স্থাপনা লক্ষ্যবস্তুর দাবি ইরানের

দেশের পরিস্থিতি সংকটজনক: নাওয়াফ সালাম

দেশের পরিস্থিতি সংকটজনক: নাওয়াফ সালাম

ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার

ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App