×

জাতীয়

পেট্রোল পাম্প ঘুরে তেল পাননি সংসদ সদস্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৭:৪০ পিএম

পেট্রোল পাম্প ঘুরে তেল পাননি সংসদ সদস্য

ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি সংকট নেই বলে জাতীয় সংসদে বিবৃতি দেওয়া হলেও তেলের পাম্পে গিয়ে তেল পাননি একজন সংসদ সদস্য। অন্য আরেকজন সংসদ সদস্য তার এলাকায় পেট্রোল পাম্পে তেল নেই, বাইরে বিক্রি হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন।

সোমবার (৩০ মার্চ) ৭১ বিধিতে দাঁড়িয়ে এ তথ্য দেন জাতীয় সংসদে।    

৭১ বিধিতে দাঁড়িয়ে জরুরি জনগুরুত্বপুর্ণ বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দৃষ্টি আকর্ষণ করে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘আজ যদিও কথা (জ্বালানি সংকট) উঠেছে, আমি আজ নিজে ঢাকাতেও পেট্রোল পাম্প থেকে ঘুরে এসেছি, আমি আমার গাড়ির জন্য তেল পাইনি। এ জন্য আমি জনগুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি।’

৭১ বিধিতে দাঁড়িয়ে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম। মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংসদে তিনি জানান, তার নির্বাচনি এলাকার পেট্রোল পাম্পগুলোতেও পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, পাম্পে তেল না থাকলেও বাইরে বোতলে করে ঠিকই বেশি দামে তেল বিক্রি হচ্ছে। মোটরসাইকেল চালকরা বাধ্য হয়ে খোলা বাজার থেকে তেল কিনছেন। এতে করে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছে।

অধিবেশনে বিবৃতি দিয়ে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, দেশে জ্বালানি সংকট নেই। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও সংসদে জানিয়েছেন দেশে জ্বালানি সংকট নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App