×

জাতীয়

আইজিপি

পুলিশ হত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী ব্যবস্থা হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৯:১৯ পিএম

পুলিশ হত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী ব্যবস্থা হবে

ছবি: সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যাসহ সব প্রাণহানির ঘটনায় তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

শুক্রবার (২৭ মার্চ)  বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদরদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

৫ আগস্টের ঘটনাকে উল্লেখ করে আইজিপি বলেন, ওই সময় পুলিশসহ অনেক মানুষ নিহত হয়েছেন। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং আইনে যা বিধান রয়েছে, সে অনুযায়ী বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে দেশের ইতিহাসে একটি সেরা নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে।

আইজিপি আরও বলেন, একটি শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গঠনে নাগরিকদেরও আইন মেনে চলা জরুরি। তরুণদের হঠাৎ রাস্তায় নেমে অবরোধ সৃষ্টি করার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এতে সামগ্রিকভাবে সমাজের ক্ষতি হয়।

তিনি বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, অন্যদিকে অর্থ পাচারের কারণে ব্যাংকিং খাতও চাপে রয়েছে। এসব কারণে কিছু তরুণ মাদক ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ বলেও জানান তিনি।

জ্বালানি তেলের কালোবাজারি প্রসঙ্গে আইজিপি বলেন, সীমিত পরিসরে তেল সংগ্রহ করে বাড়তি দামে বিক্রি করে বড় ধরনের লাভ সম্ভব নয়। এ বিষয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজন রয়েছে।

তিনি আরও জানান, ঢাকাসহ সব বিভাগীয় শহরকে ‘স্মার্ট’ ও ‘সেফ সিটি’ হিসেবে গড়ে তুলতে পুলিশের পক্ষ থেকে সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জামিন পাওয়ার পরও আওয়ামী লীগ নেতাদের অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজির দেওয়া একটি চিঠি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইজিপি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাটুরিয়ায় ফেরিতে আগুন

পাটুরিয়ায় ফেরিতে আগুন

সাহিত্যে চৌর্যবৃত্তি: খ্যাতির আড়ালে চুরির ইতিহাস

সাহিত্যে চৌর্যবৃত্তি: খ্যাতির আড়ালে চুরির ইতিহাস

যৌথ হামলায় ইরানে শিশুসহ নিহত চার

যৌথ হামলায় ইরানে শিশুসহ নিহত চার

বিমান হামলার টার্গেটে ইরানের দুটি ইস্পাত কারখানা

বিমান হামলার টার্গেটে ইরানের দুটি ইস্পাত কারখানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App