×

জাতীয়

মধ্যপ্রাচ্য সংকট

শাহজালাল বিমানবন্দরে আজও ২২ ফ্লাইট বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৩:২৩ পিএম

শাহজালাল বিমানবন্দরে আজও ২২ ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব অব্যাহত থাকায় শুক্রবার (২৭ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়। আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ২টি এবং জাজিরা এয়ারওয়েজের ৪টি ফ্লাইট।

তবে সীমিত পরিসরে কিছু ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। আজ মোট ৪৩টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে মাস্কাট, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইট অন্তর্ভুক্ত।

এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধান শিক্ষক নিয়োগে প্রথম ধাপ শেষ, এবার মৌখিক পরীক্ষা

প্রধান শিক্ষক নিয়োগে প্রথম ধাপ শেষ, এবার মৌখিক পরীক্ষা

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App