×

জাতীয়

২৫ মার্চ সারাদেশে এক মিনিটের ব্ল্যাক আউট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:৪৫ এএম

২৫ মার্চ সারাদেশে এক মিনিটের ব্ল্যাক আউট

ছবি: সংগৃহীত

গণহত্যা দিবস উপলক্ষে এবারো ২৫ মার্চ সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারো এই কর্মসূচি পালন করা হবে।

২৫ মার্চ রাতে ‘কালরাত’ স্মরণে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের জন্য সারাদেশে এই ব্ল্যাক আউট কার্যকর থাকবে। তবে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা (কেপিআই), জরুরি সেবা সংশ্লিষ্ট স্থাপনা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো এই কর্মসূচির বাইরে থাকবে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে প্রকাশিত এক সরকারি তথ্য বিবরণীতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ে সারাদেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে, তবে নির্দিষ্ট কিছু স্থাপনা এর আওতামুক্ত থাকবে।

উল্লেখ, ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে নির্মম সামরিক অভিযান চালায়। সেই অভিযানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক গণহত্যা সংঘটিত হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ বিভিন্ন স্থানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর চালানো হয় নিষ্ঠুর হত্যাযজ্ঞ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সকল কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করলো ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সকল কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করলো ইরান

গোপন কিটামিন ল্যাবের সন্ধান, ৩ বিদেশি গ্রেপ্তার

গোপন কিটামিন ল্যাবের সন্ধান, ৩ বিদেশি গ্রেপ্তার

ডিএসই বোর্ডে নতুন স্বতন্ত্র পরিচালক

ডিএসই বোর্ডে নতুন স্বতন্ত্র পরিচালক

চিন্ময় দাসকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি

চিন্ময় দাসকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App