×

জাতীয়

শাহ আমানতে আরো ৭ ফ্লাইট বাতিল, যাত্রীদের দুর্ভোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৪ এএম

শাহ আমানতে আরো ৭ ফ্লাইট বাতিল, যাত্রীদের দুর্ভোগ

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা তীব্রতর হওয়ায় আকাশপথে যোগাযোগব্যবস্থা আবারও স্থবির হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও। 

সোমবার (২৩ মার্চ) একদিনেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ বিভিন্ন সংস্থার ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার প্রবাসী ও বিদেশগামী যাত্রী।

বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরু হওয়ার পর এ পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বমোট ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গতকাল সোমবার বাতিল হওয়া ৭টি ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস: মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে চট্টগ্রামে আসার (এরাইভাল) ৩টি ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইনস: মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার (ডিপার্চার) ২টি ফ্লাইট। এয়ার আরাবিয়া: মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি এবং যাওয়ার ১টিসহ মোট ২টি ফ্লাইট।

ফ্লাইট বাতিলের হিড়িক পড়লেও সোমবার সীমিত পরিসরে কিছু কার্যক্রম সচল ছিল। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং ৫টি ফ্লাইট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলার ফ্লাইটের অচলাবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে।

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহারে ঝুঁকি ও সীমাবদ্ধতা তৈরি হওয়ায় সিডিউল বিপর্যয় ঘটছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

প্রধানমন্ত্রীর বাণী শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App