×

জাতীয়

সাবেক এমপি জেনারেল মাসুদ গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৮:৩১ এএম

সাবেক এমপি জেনারেল মাসুদ গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাবেক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বেশ আলোচিত ছিলেন তিনি। সোমবার (২৩ মার্চ) গভীর রাতে অভিযান চালিয়ে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে আটক করা হয়  অবসরপ্রাপ্ত এই তিন তারকা জেনারেলকে।

জেনারেল মাসুদকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম। তিনি জানান, সোমবার গভীর রাতে তাকে ধরতে ঢাকায় অভিযান চালায় ডিবি।

জেনারেল মাসুদের বিরুদ্ধে ‘পাঁচটির মত’ মামলা থাকার কথা বললেও সেসব মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিভাবে জানাতে পারেননি শফিকুল।

পুলিশ জানায়, বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মাসুদ ওই বছরে এক-এগারোর পটপরিবর্তনের পর গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন।

আরো পড়ুন : গুলশানে বাড়ি দখলের অভিযোগ ওঠা এসি মাসুদকে বদলি

২০০৮ সালের জুনে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে পাঠানো হয়। পরে ২০০৯ সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারও তাকে ২০১১ সালের জুন পর্যন্ত সেই দায়িত্বে বহাল রাখে।

২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছিলেন তিনি। তবে পাঁচ দিনের মাথায় জাতীয় পার্টির মনোনয়ন ফরম কেনেন এবং এর পরদিনই দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন এক-এগারোর সময় আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

প্রধানমন্ত্রীর বাণী শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App