×

জাতীয়

তেলের ঘাটতি নেই, আতঙ্কিত না হওয়ার আহ্বান মন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৭:০৫ পিএম

তেলের ঘাটতি নেই, আতঙ্কিত না হওয়ার আহ্বান মন্ত্রীর

ছবি: সংগৃহীত

জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন

মন্ত্রী জানান, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। জনগণকে তিনি অনুরোধ করেন, অপ্রয়োজনীয়ভাবে তেল মজুদ না করে প্রয়োজন অনুযায়ী গ্রহণ করতে। তিনি আরও বলেন, সরকার ভর্তুকি দিয়ে হলেও তেল আমদানি অব্যাহত রেখেছে এবং জনস্বার্থ বিবেচনায় দাম বাড়ানো হয়নি।

ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল আমদানি করা হচ্ছে, ফলে সরবরাহ নিয়ে উদ্বেগের কারণ নেই। তবে ঈদ উপলক্ষে দুই দিন সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় সাময়িক চাপ তৈরি হয়েছিল, যা এখন স্বাভাবিক হয়েছে।

তিনি আরো বলেন, সরকারের নেতৃত্বে এ সংকট মোকাবিলায় নিরলসভাবে কাজ চলছে এবং সবার সহযোগিতা থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

এদিকে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন আশঙ্কা প্রকাশ করেছে, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটের কারণে যে কোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। সংগঠনটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ দাবি জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

প্রধানমন্ত্রীর বাণী শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App