×

জাতীয়

ফুটপাত দখলকারীদের সতর্কবার্তা দিল ডিএমপি, অভিযান শুরু ১ এপ্রিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৬:০৫ পিএম

ফুটপাত দখলকারীদের সতর্কবার্তা দিল ডিএমপি, অভিযান শুরু ১ এপ্রিল

ছবি: সংগৃহীত

রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে রাখা অবৈধ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

সোমবার (২৩ মার্চ) এ বিষয়ে ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে দ্রুত এসব সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন এলাকায় রেস্টুরেন্ট, ওয়ার্কশপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ নানা প্রতিষ্ঠান নিজেদের সীমা ছাড়িয়ে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করছে। এতে পথচারীদের চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে এবং নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। অনেক ক্ষেত্রে মানুষ বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করায় যানজটও বাড়ছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের মালিকদের ফুটপাত ও রাস্তা থেকে মালামাল ও সরঞ্জাম দ্রুত সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্দেশনা না মানলে আগামী ১ এপ্রিল থেকে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের মালামাল জব্দ করা হবে।

এ কার্যক্রম বাস্তবায়নের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

প্রধানমন্ত্রীর বাণী শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App