×

জাতীয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচন

ইসিতে ভোটার তালিকা জমা দিয়েছে সংসদ সচিবালয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২২ পিএম

ইসিতে ভোটার তালিকা জমা দিয়েছে সংসদ সচিবালয়

ছবি: ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে সংসদ সচিবালয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আইন অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন কার্যদিবসের মধ্যে সংসদ সচিবালয়ে থেকে সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠাতে হয়। তারা ২৯৬ জনের একটি তালিকা দিয়েছে। এখন আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

নারী আসনের নির্বাচনের আইন অনুযায়ী, জাতীয় সংসদে বিএনপি ৩৪ দশমিক ৬৬ আসন বা ৩৫টি আসন পাবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দশমিক ৩৩ শতাংশ বা ১১টি আসন পাবে। স্বতন্ত্র প্রার্থীরা ১ দশমিক ১৬ শতাংশ বা একটি আসন পাবে (যদি জোট করে)। জাতীয় নাগরিক পার্টি পাবে একটি আসন। অন্য ছোট দলগুলো নিজেদের মধ্যে জোট না করলে কোনও আসন পাবে না। তবে জোট করলে পাবে একটি আসন। এ ক্ষেত্রে বিএনপির আরও একটি আসন বেড়ে দাঁড়াবে ৩৬টি। আবার জোটগতভাবে যদি নির্বাচন করে তাহলে বিএনপি ৩৫টি আসনই পাবে। তবে জামায়াতের দুটি আসন বৃদ্ধি পেয়ে ১৩টি হবে।

সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংরক্ষিত নারী আসনের ভোট ইতোমধ্যেই শুরুই হয়ে গেছে। কারণ এটা মূলত যারা সংসদের প্রতিনিধিত্বকারী দল তাদেরই নির্বাচন। তারা যাদের মনোনীত করবেন, আমরা মূলত ধরে নিতে পারি ওইটাই নির্বাচন। তারা বোধহয় ইতোমধ্যে শুরু করে দিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে শপথের থেকে ৯০ দিনের মধ্যে এটা করার কথা এবং সেটা ইনশল্লাহ করবো।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে অনুষ্ঠিত হয় গণভোটও। অনুষ্ঠিত হয়ে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ ৫০টি দল। তবে এই ৫০টির মধ্যে জয়ের মুখ দেখেছে কেবল ৯টি দল। জাতীয় পার্টিসহ ৪১টি দল জয় পায়নি।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App