×

জাতীয়

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ এএম

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ

ছবি : সংগৃহীত

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দেশের আট বিভাগীয় শহর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের মোট ২৫৬ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছেন তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

পিএসসির নির্দেশনা

পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে হলে প্রবেশ করতে হবে। দেরি করে আসলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। প্রবেশপত্রের তথ্য ও ছবির সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর যাচাই করা হবে। কোনো গরমিল পাওয়া গেলে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রবেশপত্রে পরীক্ষার হল ও কক্ষ নম্বর আগে থেকেই এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। হলে প্রবেশের সময় স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে।

আরো পড়ুন : বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

পরীক্ষায় থাকবে মোট ২০০টি এমসিকিউ। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর এবং ভুল উত্তরে ০.৫ নম্বর কাটা যাবে। প্রশ্নপত্র ও উত্তরপত্রে চারটি সেট থাকবে—১, ২, ৩ ও ৪। পরীক্ষার্থীরা যে সেট নম্বরের উত্তরপত্র পাবেন, সেই সেটের প্রশ্নপত্রই হাতে পাবেন। দুই ঘণ্টার পরীক্ষাকালীন সময়ে কোনো পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবেন না।

পরীক্ষা হলে বই-পুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ব্যাগ, গহনা ও সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না। মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষার্থীদের তল্লাশি করা হবে। কেউ নিষিদ্ধ সামগ্রীসহ হলে প্রবেশ করলে বা নকলের সঙ্গে জড়িত থাকলে তার প্রার্থিতা বাতিল হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক এবং প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১০ মিনিট সময় দেয়া হবে। অন্য প্রতিবন্ধী পরীক্ষার্থীরা প্রতি ঘণ্টায় ৫ মিনিট অতিরিক্ত সময় পাবেন। প্রবেশপত্র ছাড়া কেউ হলে প্রবেশ করতে পারবেন না। প্রবেশপত্র হারালে কমিশনের ওয়েবসাইট থেকে নতুন করে ডাউনলোড করা যাবে।

এছাড়া, ইংরেজি ভার্সনে আবেদনকারীদের জন্য আলাদা প্রশ্নপত্র ও আসন বিন্যাস করা হয়েছে। কারও জন্য ভার্সন পরিবর্তনের সুযোগ নেই।

পিএসসি স্পষ্ট করেছে, অনিয়ম, অসদাচরণ বা গরমিল ধরা পড়লে প্রার্থিতা বাতিলসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।+

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App