×

ময়মনসিংহ

তপ্ত ধোঁয়ায় ঝলসে গেছে ধানক্ষেত, ক্ষতিপূরণের দাবিতে কৃষকের মানববন্ধন

Icon

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর)

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৭:৩১ পিএম

তপ্ত ধোঁয়ায় ঝলসে গেছে ধানক্ষেত, ক্ষতিপূরণের দাবিতে কৃষকের মানববন্ধন

ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে ইটভাটার কালো ধোঁয়া ও অতিরিক্ত তাপের কারণে প্রায় ৩০ বিঘা জমির বোরো ধানসহ বিভিন্ন ফসল, বনজ ও ফলদ গাছের ব্যাপক ক্ষতির অভিযোগ উঠেছে। 

উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া (আংশিক), রুদ্র বয়ড়া ও গোবিন্দনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। ফসলের পাশাপাশি আর্থিকভাবে শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত ক্ষতিপূরণ এবং ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। 

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া, চকপাড়া, গোবিন্দনগরসহ আশপাশের কয়েকটি গ্রামের কৃষিজমিতে ইটভাটা থেকে নির্গত ঘন কালো ধোঁয়া, ছাই ও তীব্র গরম বাতাসের কারণে চলতি বোরো মৌসুমে ধানের শীষ পুড়ে গেছে। অনেক জমিতে ধান পরিপক্ব হওয়ার আগেই শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। শুধু ধান নয়, ভাটার প্রভাবে পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষ এবং শীতকালীন সবজি ক্ষেতও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুকিয়ে মারা যাচ্ছে এসব গাছ। পরিপক্ব গাছ হলেও ধরছে না কোনো ফল। আবার অনেক সময় ফল ধরলেও মরে ঝড়ে পরে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেই প্রতিবছরই কৃষকরা ফসলহানির শিকার হচ্ছেন।

চকপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক আজিজ, আব্দুস সাত্তার, মুজিবর রহমান, মকবুল হোসেন ভোলা, আবুল হোসেনসহ একাধিক কৃষক বলেন, কিস্তি তুলে বা বাকিতে সার কিনেছিলাম, ফলন আসতে শুরু করেছিল। আজ জমিতে এসে দেখি সব ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। এটা দেখে আমাদের বাঁচার উপায় নেই। এই ধান বিক্রি করেই ছেলেমেয়েদের লেখাপড়া ও সংসার চালাই। আমরা হাড়ভাঙা খাটুনি দিয়ে ফসল ফলাই। কিন্তু ইটভাটার আগুনের তাপে চোখের সামনে কষ্টের ধান পুড়ে খড় হয়ে গেল। বারবার অভিযোগ করেও আমরা কোনো সুরাহা পাইনি। এখন আমাদের পরিবার নিয়ে পথে বসার দশা। এসব ইট ভাটার কারণে পরিবেশ যেমন : দূষিত হচ্ছে, তেমনি ভাটা সংলগ্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শ্বাসকষ্ট, চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছে। অবিলম্বে এই অবৈধ ইটভাটা বন্ধ এবং কৃষকদের আর্থিক ক্ষতিপূরণের দাবি জানান তারা।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, স্থানীয় কৃষকদের অভিযোগ পাওয়ার পর ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ পরিদর্শন করা হয়েছে। তবে ফসলের এমন ক্ষতি ইটভাটার কালো ধোয়া ও তাপযুক্ত বাতাসের কারণেই হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। প্রণোদনা আসলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হবে। 

উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ বলেন, কৃষিজমির পাশে অপরিকল্পিত ইটভাটা পরিচালনার কারণে প্রতিবছরই ফসল, পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। কৃষক ফসল চাষে আগ্রহ হারাচ্ছে। দ্রুত উপজেলা প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাহলেই কৃষক ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। এছাড়াও অবিলম্বে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান ও কৃষিজমি রক্ষায় কঠোর নজরদারি করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সারাদেশে বৃষ্টিপাত বাড়বে, কমবে তাপমাত্রা

সারাদেশে বৃষ্টিপাত বাড়বে, কমবে তাপমাত্রা

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা

প্রবাসী কল্যাণমন্ত্রী দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা

গ্যারেজে চোরাই অটোরিকশা কেনা-বেচা, গ্রেপ্তার ৫

গ্যারেজে চোরাই অটোরিকশা কেনা-বেচা, গ্রেপ্তার ৫

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App