×

ময়মনসিংহ

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সাত দিনের জন্য ক্লাস, পরীক্ষা ও হোস্টেল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (১৭ এপ্রিল) ময়মনসিংহ নগরীর বাগমারায় অবস্থিত ছাত্রদের হোস্টেলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেডিকেল কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক তানভীর আব্দুল্লাহ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে জাওয়াদ রুতাপ গ্রুপের মধ্যে রাতভর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কর্তৃপক্ষ কলেজ বন্ধ ঘোষণা করে। 

এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটির সদস্যরা হলেন- কলেজের অ্যানাটমি বিভাগের প্রধান অধ্যাপক সেহেলী জান্নাত সুলতানা, বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক রফিকুল হক ও ফার্মাকোলজি বিভাগের প্রধান অধ্যাপক সামিউল মাসুম আহমেদ। কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। 

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মতিউর রহমান জানান, সাত দিনের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে এবং ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ প্রদান করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আকর্ষনীয় বেতনে নিটল-নিলয় গ্রুপে চাকরির সুযোগ

আকর্ষনীয় বেতনে নিটল-নিলয় গ্রুপে চাকরির সুযোগ

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়েছে

প্রধানমন্ত্রী বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়েছে

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ইরানে আইআরজিসির অভিযান, গ্রেপ্তার শতাধিক

ইরানে আইআরজিসির অভিযান, গ্রেপ্তার শতাধিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App