×

আন্তর্জাতিক

ইরানে আইআরজিসির অভিযান, গ্রেপ্তার শতাধিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৬ পিএম

ইরানে আইআরজিসির অভিযান, গ্রেপ্তার শতাধিক

ছবি: সংগৃহীত

ইরানজুড়ে ‘শত্রুপক্ষের হামলার’ প্রস্তুতির অভিযোগে ১২০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করেছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

শনিবার (১৮ এপ্রিল) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ১২০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করেছে। যাদের সম্পর্কে তাদের অভিযোগ যে তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের সঙ্গে যুক্ত ছিলো এবং “শত্রুপক্ষের সামরিক হামলার জন্য ক্ষেত্র প্রস্তুত করছিলো”।

প্রতিবেদন অনুযায়ী, ‘আইআরজিসি দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে সাতজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে “সংবেদনশীল স্থানগুলোর স্থানাঙ্ক তাদের সদর দপ্তরে পাঠানোর” অভিযোগ আনা হয়েছে।’

প্রতিবেদন অনুসারে, ‘মাজানদারান প্রদেশে আরও ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কেরমান প্রদেশে তিনটি “গুপ্তচর দল” সহ আরও ৫১ জনের সন্ধান পাওয়া গেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম দিনেই হজে গেলেন ২৮১২ বাংলাদেশি

প্রথম দিনেই হজে গেলেন ২৮১২ বাংলাদেশি

জ্বালানি সরবরাহ বাড়াতে তেল ছাড়ছে যুক্তরাষ্ট্র

জ্বালানি সরবরাহ বাড়াতে তেল ছাড়ছে যুক্তরাষ্ট্র

সুনামগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

ইউটিউব দেখে অকটেন বানাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

ইউটিউব দেখে অকটেন বানাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App