×

গান

হাজারো কণ্ঠে বর্ষবরণ, নেতৃত্বে রেজওয়ানা চৌধুরী বন্যা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১১ পিএম

হাজারো কণ্ঠে বর্ষবরণ, নেতৃত্বে রেজওয়ানা চৌধুরী বন্যা

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিতে রাজধানীর রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘হাজার কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠান। প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠান হয়ে ওঠে বর্ণিল ও প্রাণবন্ত।

চ্যানেল আই ও সুরের ধারার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ভোর হওয়ার আগেই মানুষের ঢল নামে। সূর্য ওঠার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো আয়োজনস্থল, যা বাঙালির সংস্কৃতি প্রেমের এক অনন্য উদাহরণ হয়ে ওঠে।

‘ওঠো ওঠো ওঠোরে…’ গানের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর হাজারো কণ্ঠের সঙ্গে একাত্ম হয়ে গান পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানে আরো সংগীত পরিবেশন করেন রফিকুল আলম, ফাহিম হোসেন চৌধুরী, কিরণ চন্দ্র রায় এবং স্বাতী সরকার।ক

বিশেষ পরিবেশনায় অংশ নেন কোনাল, যিনি বাউল সাধক শাহ আবদুল করিমের গান পরিবেশন করেন

আবৃত্তিতে দর্শকদের মুগ্ধ করেন জয়ন্ত চট্টোপাধ্যায়। অনুষ্ঠান শেষে ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়।

উল্লেখ্য, সোমবার (১৩ এপ্রিল) একই স্থানে চৈত্রসংক্রান্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন বুলবুল ইসলাম, চন্দনা মজুমদার, বিজন চন্দ্র মিস্ত্রী, প্রিয়াংকা গোপ ও স্বাতী সরকার।

টাইমলাইন: পহেলা বৈশাখ ১৪৩৩

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App