×

মধ্যপ্রাচ্য

ড্রোন প্রতিরক্ষা নিয়ে সৌদির সঙ্গে আলোচনা ইউক্রেনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৬:০৭ পিএম

ড্রোন প্রতিরক্ষা নিয়ে সৌদির সঙ্গে আলোচনা ইউক্রেনের

ছবি: সংগৃহীত

গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য সৌদি আরবে গিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। এ সময় ইরানের ড্রোন হামলা ঠেকাতে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে “একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থায়” সম্মত হয়েছে জেলেনস্কি।

শুক্রবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে নিজের ভাইয়েরিফায়েড একাউন্টের দেওয়া এক পোস্টে তিনি এ কথা উল্লেখ করেন।

ভলোদিমির জেলেনস্কি লিখেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সৌদি আরব রাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সমঝোতায় উপনীত হয়েছি।

পোস্টে লিখেছেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের সাথে আমাদের বৈঠকের আগেই এই দলিলে স্বাক্ষর করা হয়। এটি ভবিষ্যৎ চুক্তি, প্রযুক্তিগত সহযোগিতা এবং বিনিয়োগের ভিত্তি স্থাপন করে। এটি একটি নিরাপত্তা দাতা হিসেবে ইউক্রেনের আন্তর্জাতিক ভূমিকাকেও শক্তিশালী করে।

তিনি বলেন, আমরা সৌদি আরবের সঙ্গে আমাদের দক্ষতা ও ব্যবস্থা ভাগ করে নিতে এবং জীবন সুরক্ষাকে শক্তিশালী করতে এক সঙ্গে কাজ করতে প্রস্তুত। 

জেলেনস্কির মতে, এখন পঞ্চম বছরে পদার্পণ করে ইউক্রেনীয়রা ঠিক সেই ধরনের সন্ত্রাসী হামলা—ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন—প্রতিরোধ করছে, যা ইরানের শাসকগোষ্ঠী বর্তমানে মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলে চালাচ্ছে। সৌদি আরবেরও এমন সক্ষমতা রয়েছে যা ইউক্রেনের জন্য আগ্রহের বিষয়, এবং এই সহযোগিতা উভয় পক্ষের জন্য লাভজনক হতে পারে।

তিনি আরো বলেন, আমরা মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি, ইরানের শাসকগোষ্ঠীকে রাশিয়ার সহায়তা, জ্বালানি বাজারের উন্নয়ন এবং সম্ভাব্য জ্বালানি সহযোগিতা নিয়েও আলোচনা করেছি। বৈঠকের জন্য ধন্যবাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেলের কারসাজি রোধে প্রত্যেক জেলায় ‘ভিজিলেন্স টিম’, তথ্য দিলেই পুরস্কার

তেলের কারসাজি রোধে প্রত্যেক জেলায় ‘ভিজিলেন্স টিম’, তথ্য দিলেই পুরস্কার

শান্তি আলোচনার আড়ালে রনপ্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বিপুল সেনা পাঠানোর পরিকল্পনা

শান্তি আলোচনার আড়ালে রনপ্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বিপুল সেনা পাঠানোর পরিকল্পনা

‘একাত্তরে গণহত্যার অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘একাত্তরে গণহত্যার অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে’

প্রধানমন্ত্রী হবার পর প্রথমবার নয়াপল্টন কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হবার পর প্রথমবার নয়াপল্টন কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App