×

লাইফ স্টাইল

রাত জেগে মোবাইল ঘাঁটেন? অপেক্ষা করছে যত বিপদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম

রাত জেগে মোবাইল ঘাঁটেন? অপেক্ষা করছে যত বিপদ

প্রতীকী চিত্র। ছবি: এআই

অফিস থেকে বাড়ি ফেরার সময় একরাশ ক্লান্তি ঘিরে ধরে। অথচ কোন জাদুবলে বাড়ি ফিরে যেন দু'চোখ থেকে উধাও হয়ে যায় ঘুম। চোখ আটকে থাকে মোবাইল ফোনের পর্দায়। 

রাত জেগে মোবাইল ফোন স্ক্রলিং করার অভ্যাস অনেকেরই রয়েছে। ২৫-এর তরুণী হোক কিংবা ৬০-এর প্রৌঢ়, নিশাচরদের সোশ্যাল মিডিয়ায় অবাধ যাতায়াত চলতেই থাকে।

রাত জেগে মোবাইল ফোন ঘাঁটলে অনেক কিছু জানা যায় ঠিকই। তবে তাতে শরীরের উপরেও প্রভাব পড়ে।

তাছাড়া রাত জাগার নানা কুফল রয়েছে। চিকিৎসকেদের মতে, সুস্থ থাকার জন্য রাতে ঘুমানো অত্যন্ত জরুরি। তা না হলে নানা সমস্যা দেখা দিতে পারে। 

# রাতে জেগে থাকলে দেহে হরমোনের তারতম্য ঘটে। যে কারণে বেশি খিদে পায়। তা মেটাতে অসময়ে খাবার খেতে হয়। এই অভ্যাসে ওজন বাড়ে।

# দেহে দীর্ঘ দিন ধরে হরমোনের তারতম্য ঘটতে থাকলে মেটাবলিজমের হার বাধা প্রাপ্ত হয়। কর্টিসল নামক স্ট্রেস হরমোনেরর ক্ষরণও বেড়ে যায়।

# দীর্ঘ রাত জেগে থাকলে অনিদ্রার সমস্যা শুরু হয়। ফলে রক্তে ইনসুলিনের তারতম্য ঘটে। রক্তে শর্করার পরিমাণ বাড়ে।

# রাত জাগার ফলে রক্তচাপের তারতম্য ঘটে। এতে হার্টের রোগের ঝুঁকি বাড়ে।

# ঘুমালে শরীর বিশ্রাম পায়। তবে রাত জেগে থাকার কারণে মুড সুইং, ব্রেন ফগের মতো সমস্যা বাড়তে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লস অ্যাঞ্জেলেসে বাসা থেকে বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার

লস অ্যাঞ্জেলেসে বাসা থেকে বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার

হাসপাতালের কোয়ার্টার থেকে ‘কালনাগিনী’ উদ্ধার

হাসপাতালের কোয়ার্টার থেকে ‘কালনাগিনী’ উদ্ধার

১৭ মাস কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন?

১৭ মাস কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন?

সহজ উপায়েই ঘরে আনুন বৈশাখের রঙিন আবহ

সহজ উপায়েই ঘরে আনুন বৈশাখের রঙিন আবহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App