×

আইন-বিচার

হাছান-নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পিএম

হাছান-নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা

ফাইল ছবি

চব্বিশের গণঅভ্যুত্থানকালে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সেই সঙ্গে এই মামলায় পলাতক ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের শুনানির পর আজ মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

এই মামলায় গ্রেপ্তার চার আসামি হলেন- চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম ও মো. ফিরোজ। 

আর এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া আসামিরা হলেন- সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ চৌধুরী; সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল; চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন; রেজাউল করিম; মহিউদ্দিন বাচ্চু; হেলাল আকবর; নুরুল আজিম রনি; শৈবাল দাশ সুমন; আবু ছালেক; এসবারুল হক; এইচএম মিঠু; নূর মোস্তফা টিনু; দেবাশীষ পাল দেবু; জমির উদ্দিন; ইমরান হাসান মাহমুদ; জাকারিয়া দস্তগীর; মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে মৃত্যু ১১

দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে মৃত্যু ১১

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী

বর্ষবরণ শোভাযাত্রার নাম বারবার বদল কেন?

বর্ষবরণ শোভাযাত্রার নাম বারবার বদল কেন?

‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’

জামায়াত এমপিকে স্পিকার ‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App