×

আইন-বিচার

পদত্যাগ করলেন হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১২:৩০ পিএম

পদত্যাগ করলেন হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসান

বিচারপতি মো. রেজাউল হাসান। ছবি : সংগৃহীত

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান। সোমবার (৩০ মার্চ) তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্ট থেকে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ দায়ের করা হয়। দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক আবেদন করেন।

আরো পড়ুন : আগাম জামিন চাইলেন সাবেক অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন

আবেদনে বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অভিযোগের তদন্ত করবেন এবং প্রমাণিত হলে সংবিধানের আওতায় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বিচারপতি রেজাউল হাসান ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলায় পক্ষপাত প্রদর্শন করেছেন। এক মামলায় সিনিয়র আইনজীবী অনুপস্থিত থাকা সত্ত্বেও রায়ে তার নামে যুক্তিতর্ক উল্লেখ করা হয়, যা পরে আপিল বিভাগে বাতিল হয়। অন্য মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষ না করে তার ১৩ লাখ শেয়ার বাতিল করা হয়, যা ন্যায়বিচারের নীতির পরিপন্থি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ

ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ

সাংবাদিক ও ডাকসু নেতাদের ওপর হামলার নিন্দা শিবিরের

সাংবাদিক ও ডাকসু নেতাদের ওপর হামলার নিন্দা শিবিরের

ক্যাম্পাসে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান ঢাবি প্রশাসনের

তদন্ত কমিটি গঠন ক্যাম্পাসে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান ঢাবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App