×

আইন-বিচার

বিচারকের সিল-স্বাক্ষর জাল করে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১১:৫৪ এএম

বিচারকের সিল-স্বাক্ষর জাল করে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে নিরীহ মানুষের নামে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পাঠানো হচ্ছে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা। চক্রটি বিচারকের সিল ও স্বাক্ষর জাল করে আসামিদের সুবিধা দিতে এবং কখনো কখনো পালিয়ে যাওয়ার সুযোগও তৈরি করছে।

একটি সংবাদমাধ্যমের অনুসন্ধানে জানা গেছে, পুলিশ, আইনজীবী এবং আদালত ও কারাগারের অসাধু কর্মচারীদের সমন্বয়ে গড়ে উঠেছে এই সংঘবদ্ধ চক্র। তারা প্রথমে আসল পরোয়ানার মতো ভুয়া কাস্টডি ওয়ারেন্ট তৈরি করে নির্দিষ্ট ব্যক্তির নামে। পরে কারাগারে থাকা সহযোগীরা ওই ভুয়া ওয়ারেন্ট তালিকায় এন্ট্রি করে। ফলে আসামিকে আদালতে হাজির করার পরিবর্তে সুবিধামতো কক্ষ বা নির্দিষ্ট স্থানে রাখা হয়। সেখানে তাঁরা আইনজীবী, আত্মীয়স্বজন বা গোপন বৈঠকের সুযোগও পান।

সংবাদমাধ্যমটির হাতে একটি সিসিটিভি ফুটেজ এসেছে। সেখানে দেখা গেছে, আসামিকে আদালতের হাজিরার কথা বলে আদালত ভবনের ১০ তলার রেকর্ড রুমে নিয়ে যাওয়া হয়েছে। একই কৌশলে টানা চারদিন ভুয়া হাজিরা দেখানো হয়েছে। এসব সুবিধার বিনিময়ে চক্রটি আসামি বা তাদের স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করে।

চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা ওয়াসিমের নামেও একটি জাল গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছিল। আদালতে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, তার নামে কোনো মামলা নেই। আরো আটটি জাল কপি পাওয়া গেছে। এগুলো চট্টগ্রামের বিভিন্ন থানায় পাঠানো হয়েছিল।

আরো পড়ুন : সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেপ্তার

চক্রটি আদালতের আসল পরোয়ানার আদলে ভুয়া ওয়ারেন্ট তৈরি করে, যেখানে আদালতের ফরম্যাট, মামলার তথ্য এবং বিচারকের স্বাক্ষরও থাকে। সূত্র জানায়, এত নিখুঁত জাল নথি তৈরি করা সাধারণ কারও পক্ষে সম্ভব নয়। এর সঙ্গে আদালতের কিছু অসাধু কর্মকর্তা ও পুলিশের কিছু কর্মকর্তা জড়িত থাকতে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, যে বিষয়টি উল্লেখ করেছেন, সে ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে আমরা তা গুরুত্বসহকারে খতিয়ে দেখব। তদন্তে কারও দায়দায়িত্ব প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী জানিয়েছেন, এখন পর্যন্ত তারা এ ধরনের অভিযোগ পাননি। যদি এমন কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু

উইটকফ-কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করলেন ট্রাম্প

ফক্স নিউজের প্রতিবেদন উইটকফ-কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করলেন ট্রাম্প

সামাজিক অনাচার দূর করতে আত্মশুদ্ধির মেহনতের বিকল্প নেই

প্রবাসী কল্যাণমন্ত্রী সামাজিক অনাচার দূর করতে আত্মশুদ্ধির মেহনতের বিকল্প নেই

ডা. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

ডা. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App