×

খুলনা

চুয়াডাঙ্গায় নিশ্চিত হামে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পিএম

চুয়াডাঙ্গায় নিশ্চিত হামে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে প্রথমবারের মতো ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামের নিমতলাপাড়ার বাসিন্দা হুমায়ুন ইকবাল আহমেদের কন্যা।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. নাজমুস সাকিব। তিনি বলেন, শিশুটি হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হুমাইরা খাতুনকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৯ এপ্রিল তাকে হাম আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে পরীক্ষায় তার হাম সংক্রমণ নিশ্চিত হয়।

হাসপাতাল সূত্র থেকে আরো জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তাকে বাড়িতে নেওয়া হয়। তবে পরদিন সকালে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে।পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির পরিদর্শক আসাদুজ্জামান মারা গেছে

ডিএমপির পরিদর্শক আসাদুজ্জামান মারা গেছে

কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ৪ ইউনিট বন্ধ, উৎপাদন কমে ৩৮ মেগাওয়াটে

কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ৪ ইউনিট বন্ধ, উৎপাদন কমে ৩৮ মেগাওয়াটে

সন্ধ্যার মধ্যে কালবৈশাখীর আভাস

সন্ধ্যার মধ্যে কালবৈশাখীর আভাস

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ শিকার

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ শিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App