×

খুলনা

ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধে উজ্জ্বল হোক আমাদের সমাজ- বন প্রতিমন্ত্রী

Icon

মো, মিজানুর রহমান আকন

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০২:২৪ পিএম

ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধে উজ্জ্বল হোক আমাদের সমাজ- বন প্রতিমন্ত্রী

ছবি: কাগজ প্রতিবেদক

বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধে উজ্জ্বল হোক আমাদের সমাজ। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা এবং সৌহার্দ্য আরও দৃঢ় হোক।

রোববার বিকেলে জেলার রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের  হরিখোলা সার্বজনীন পূজামন্দিরে এবং মংলা উপজেলার চিলা ইউনিয়নের  হলদিবুনিয়া রিগান মাঠে সনতানী ধর্মাবলম্বীদের নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেন বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী, সংসদ সদস্য লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম এ কথা বলেন।

তিনি এসময় উপস্থিত হিন্দু ভক্ত  সনাতন ধর্মাবলম্বীদের  উদ্দেশ্যে বলেন, এই পবিত্র নামযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সনাতন ধর্মের মূল শিক্ষাই হলো মানবতা, সত্য, ন্যায় এবং সকলের প্রতি ভালোবাসা। এই নামযজ্ঞ শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি মানুষের আত্মার পরিশুদ্ধি, সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক অনন্য মাধ্যম।

বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ, যেখানে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে। আপনারা আপনাদের ধর্মীয় উৎসব, পূজা-পার্বণ এবং আচার-অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা। সরকার সবসময় সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

আমি বিশ্বাস করি, এ ধরনের ধর্মীয় আয়োজন আমাদের মাঝে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা এবং সৌহার্দ্য আরও দৃঢ় করবে। আসুন, আমরা সবাই মিলে এই সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করি এবং একটি শান্তিপূর্ণ, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পিএসএলের ১১তম আসর শুরু হচ্ছে আজ

পিএসএলের ১১তম আসর শুরু হচ্ছে আজ

খারগ দ্বীপ দখলে চেষ্টা হলে টানা হামলার হুঁশিয়ারি ইরানের

খারগ দ্বীপ দখলে চেষ্টা হলে টানা হামলার হুঁশিয়ারি ইরানের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশ

স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App