×

খুলনা

শত্রুতার জেরে ইউপি সদস্যের পরিবারের ওপর হামলা, আহত ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৭:২০ পিএম

শত্রুতার জেরে ইউপি সদস্যের পরিবারের ওপর হামলা, আহত ৫

ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য আব্বাস আলীর পরিবারের ওপর হামলা ঘটনায় তার বাবা-মাসহ পাঁচজন আহত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকালে সাহারবাটি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের সদস্য আব্বাস আলীর বাবা আনসারুল ইসলাম (৬৫) ও মা স্ত্রী শাহানারা বেগম। এ সময় প্রতিপক্ষের দবির হোসেন এবং তার দুই ভাই খালেক ও আব্দুল মালেক আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে সোমবার সকালে স্থানীয় বিএনপি নেতা দবির হোসেন ও তার লোকজন প্রতিপক্ষ আনসারুল ইসলাম ও শাহানারা বেগমের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে আনসারুলকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শাহানারা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা বলেন, আনসারুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, এই ঘটনার পর আনসারুল ইসলামের ছেলে ও স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলী কোনো অভিযোগ করনি। ৫ আগস্টের পর থেকে দবির হোসেন ও তার লোকজন তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলো। এর আগে তিনি কিছু টাকা দিলেও পরবর্তীতে দিতে অস্বীকৃতি জানালে সকালে দবির ও তার দুই ভাই তার বাবা-মাকে লোহার রড দিয়ে মারধর করেন।

অন্যদিকে, দবির হোসেন দাবি করেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় আব্বাস আলী ও তার পরিবার তাকে নির্যাতন করেছে। তার গরু-ছাগল নিয়ে গেছে এবং জমির ফসল ঘরে তুলতে দেয়নি। সেই ক্ষোভ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানান।’

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

তিনি আরো বলেন, ‘ইউপি সদস্য আব্বাস আলী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে তারেক রহমানের প্রতি অভিনন্দন প্রস্তাব উত্থাপন

নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে তারেক রহমানের প্রতি অভিনন্দন প্রস্তাব উত্থাপন

অস্ত্রসহ ‘ছোট সুমন’ বাহিনীর সদস্য আটক

অস্ত্রসহ ‘ছোট সুমন’ বাহিনীর সদস্য আটক

সড়কের অবস্থা দেখে পিডি-ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করলেন প্রতিমন্ত্রী

সড়কের অবস্থা দেখে পিডি-ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করলেন প্রতিমন্ত্রী

গুলশানে বাড়ি দখলের অভিযোগ ওঠা এসি মাসুদকে বদলি

গুলশানে বাড়ি দখলের অভিযোগ ওঠা এসি মাসুদকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App