×

জামায়াত

‘গণভোটের রায়েই তো বিএনপির নোট-অব-ডিসেন্ট খারিজ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম

‘গণভোটের রায়েই তো বিএনপির নোট-অব-ডিসেন্ট খারিজ’

ছবি: সংগৃহীত

গণভোটে দেশের ৫ কোটি জনতার সরাসরি ভোটেই জুলাই সনদ বিষয়ে বিএনপির নোট-অব-ডিসেন্ট খারিজ হয়ে গেছে, আর তাই এখন দলটির ওসব আপত্তির কোনো কার্যকারিতেই নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২৫ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘গণভোটের ব্যালটে যে চারটি প্রশ্ন সেখানেও নোট অব ডিসেন্ট নেই। তার অর্থ হলো গণভোটের পুরা রায় আপনাকে মানতে হবে। তাই জুলাই আহত শহীদরা আজকে চোখের পানি ফেলে দেড় বছর পর কেন আপনি প্রধানমন্ত্রী আপনার কাছে আবেদন জানাবে? বিলম্ব না করে পার্লামেন্ট চলমান আছে। এই পার্লামেন্টে আপনি সংবিধান সংস্কারের পরিষদের অধিবেশন আহ্বান করার সুযোগ আছে। আপনি ডাকুন, শপথ গ্রহণ করুন এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংস্কারের প্রস্তাবকে মেনে নিয়ে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করুন। তাহলেই শহীদদের রক্ত এই আকাঙ্ক্ষা আত্মদান তখন সফল হবে। তা না হলে আবার যদি রক্ত আন্দোলনের দিকে শহীদদের ঠেলে দেন, জাতির কাছে আপনাদের নির্মম পরিণতি বরণ করতে হবে।’

প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘দুর্নীতি দমন কমিশন ও প্রধান বিচারপতি নিয়োগসহ প্রত্যেকটি সাংবিধানিক পথই হলো সংস্কারের মূল কাঠামো। এগুলো সংস্কার করা না হলে রাষ্ট্র আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হবে। কিন্তু আপনারা সেখানে ‘না’ বলেছেন। অথচ জনগণকে শুভঙ্করের ফাঁকি দিয়ে বলছেন- আমরা মেনে নেব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি সংকটেও শিল্পকারখানার উৎপাদন কমেনি: জ্বালানিমন্ত্রী

জ্বালানি সংকটেও শিল্পকারখানার উৎপাদন কমেনি: জ্বালানিমন্ত্রী

আ.লীগের মতো বিএনপিও প্রতিপক্ষ মনে করছে

মাহমুদুর রহমান আ.লীগের মতো বিএনপিও প্রতিপক্ষ মনে করছে

পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, যুবক গ্রেপ্তার

পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, যুবক গ্রেপ্তার

‘আওয়ামী লীগের পথেই দেশকে নিয়ে যাচ্ছে বিএনপি সরকার’

নাহিদ ইসলাম ‘আওয়ামী লীগের পথেই দেশকে নিয়ে যাচ্ছে বিএনপি সরকার’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App