×

অপরাধ

ডিএমপি (সিটিটিসি)

জ‌ঙ্গি হামলার আশঙ্কা নিয়ে আতঙ্কের কিছু নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পিএম

জ‌ঙ্গি হামলার আশঙ্কা নিয়ে আতঙ্কের কিছু নেই

ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ সদর দফতরের জারি করা সতর্কতামূলক চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন।

শনিবার (২৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উগ্রবাদীদের সম্ভাব্য হামলার শঙ্কা নিয়ে পুলিশ সদর দফতরের সতর্কবার্তা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ডিএমপির জঙ্গি দমন ইউনিট সিটিটিসির যুগ্ম কমিশনার।

তিনি জানান, সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স টিম বিষয়টি নিয়ে কাজ করছে। তবে সুনির্দিষ্ট করে কোনও সংগঠন বা গোষ্ঠিকে শনাক্ত করার বিষয়ে কিছু জানাননি তিনি।

এ সময় তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, ‘আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটি মোকাবিলা করতে পারবো।’

এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল)  নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে পারে—এমন আশঙ্কায় সতর্কবার্তা জারি করে পুলিশ বাহিনীর সবগুলো ইউনিট প্রধানদের কাছে ‘নিরাপত্তা জোরদার’ বিষয়ক বার্তা পাঠায় পুলিশ সদর দফতর।

সদর দপ্তরের ডিআইজি (কনফিডেন্সিয়াল) সাক্ষরিত  ওই বার্তায় নির্দিষ্ট করে কোনও সংগঠনের নাম উল্লেখ করা না হলেও, সম্প্রতি সংগঠনটির সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেফতারের তথ্য তুলে ধরা হয়েছে।

বার্তায় ‘নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থকদের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা’ সংক্রান্ত বার্তায় বলা হয়েছে, গ্রেফতার ইসতিয়াকের সঙ্গে চাকরিচ্যুত দুই সেনাসদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

এ প্রেক্ষাপটে নিরাপত্তা জোরদার ও নজরদারি বৃদ্ধির বিষয়ে পুলিশ সদর দফতরের নির্দেশনা নিয়ে জানতে চাইলে মুনশী শাহাবুদ্দীন বলেন, ‘এটি আমাদের নিরাপত্তা পরিকল্পনার অংশ, যা প্রকাশ করার বিষয় নয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট স্থানগুলোতে আমরা কাজ করছি।’

সশস্ত্র বাহিনীর কতজন সদস্য গ্রেফতার হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, তার কাছে এ মুহূর্তে নির্দিষ্ট কোনও তথ্য নেই; গণমাধ্যমে যা এসেছে, তিনিও সেটুকুই দেখেছেন।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ‘দেশে জঙ্গি নেই’—এমন মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছিলেন। তিনি তখন আরও বলেছিলেন, ‘আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক  সাজিয়ে ছেলেপেলেদের মারা হতো, কীসের জঙ্গি?’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গণভোটের রায়েই তো বিএনপির নোট-অব-ডিসেন্ট খারিজ’

‘গণভোটের রায়েই তো বিএনপির নোট-অব-ডিসেন্ট খারিজ’

প্রায় ১৫ ঘণ্টা পর ফের বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎকেন্দ্র

প্রায় ১৫ ঘণ্টা পর ফের বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎকেন্দ্র

রিমান্ড শেষে ওয়ারেন্ট অফিসার কারাগারে

তনু হত্যা রিমান্ড শেষে ওয়ারেন্ট অফিসার কারাগারে

সারাদেশে ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু

সারাদেশে ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App