×

আন্তর্জাতিক

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পিএম

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের

ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমন ও বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে তিন ধাপের একটি শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। সোমবার (২৭ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তেহরান যুদ্ধের সমাপ্তি ও অবরোধ প্রত্যাহারের বিষয়ে আলোচনার আগ্রহ দেখালেও তাদের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়টি আলোচনার একেবারে শেষ পর্যায়ে রাখার প্রস্তাব দিয়েছে।

অ্যাক্সিওস জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি ইসলামাবাদ সফরকালে মধ্যস্থতাকারী দেশগুলোর (পাকিস্তান, মিসর, তুরস্ক ও কাতার) কাছে এই পরিকল্পনা তুলে ধরেন। আরাগচি স্বীকার করেছেন, ওয়াশিংটনের পারমাণবিক দাবিগুলো মোকাবিলায় ইরানের অভ্যন্তরীণ নেতৃত্বের মধ্যে এখনো কোনো সুনির্দিষ্ট ঐকমত্য হয়নি। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে হোয়াইট হাউসে পাঠানো এই প্রস্তাবে তিনটি রূপরেখা দেওয়া হয়েছে।

প্রথম ধাপে বলা হয়েছে, ইরান ও লেবাননের ওপর পুনরায় কোনো হামলা হবে না—এমন আইনি ও আন্তর্জাতিক নিশ্চয়তা প্রদান এবং যুদ্ধের অবসান ঘটাতে হবে। দ্বিতীয় ধাপে ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালী পরিচালনার জন্য নতুন আইনি কাঠামো তৈরি এবং মার্কিন অবরোধ প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে। এই দুটি ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ার পরই কেবল তৃতীয় ধাপে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করতে চায় তেহরান।

যুক্তরাষ্ট্রের দাবি ছিল, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে সব সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে। তবে ইরানের সাম্প্রতিক প্রস্তাবে এই বিষয়টি আলোচনার সবশেষে রাখা হয়েছে। তেহরান তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ দাবি করলেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তা মানতে নারাজ। এখন দেখার বিষয়, নতুন এই প্রস্তাব মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনে নাকি আলোচনার টেবিলে নতুন কোনো সংকট তৈরি করে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অব্যবহৃত মোবাইল ডেটা ফেরতের ‍সুযোগ নেই: এমটব

অব্যবহৃত মোবাইল ডেটা ফেরতের ‍সুযোগ নেই: এমটব

‘জুলাই সনদের ওপর আলোচনা অপ্রয়োজনীয়’ মন্তব্য নিয়ে সংসদে হট্টগোল

‘জুলাই সনদের ওপর আলোচনা অপ্রয়োজনীয়’ মন্তব্য নিয়ে সংসদে হট্টগোল

জেনারেল মাসুদের বিরুদ্ধে তারেক রহমানের ‘কোমর ভেঙে’ দেওয়ার অভিযোগ রাষ্ট্রপক্ষের

জেনারেল মাসুদের বিরুদ্ধে তারেক রহমানের ‘কোমর ভেঙে’ দেওয়ার অভিযোগ রাষ্ট্রপক্ষের

সৈয়দপুর বিমানবন্দরে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি

সৈয়দপুর বিমানবন্দরে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App