×

আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করে ইরানের তেল রপ্তানি অব্যাহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পিএম

মার্কিন অবরোধ উপেক্ষা করে ইরানের তেল রপ্তানি অব্যাহত

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে আন্তর্জাতিক বাজারে তেল পাঠাতে সক্ষম হয়েছে ইরান। ট্র্যাকার ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, গত কয়েক দিনে তেহরান তাদের রপ্তানি টার্মিনালগুলো থেকে অন্তত ৪৬ লাখ ব্যারেল অপরিশোধিত তেল জাহাজে তুলেছে। সোমবার (২৭ এপ্রিল) গালফ নিউজের এক বিশ্লেষণে জানানো হয়, এর মধ্যে প্রায় ৪০ লাখ ব্যারেল তেল ইতিমধ্যে অবরোধ রেখা অতিক্রম করে গন্তব্যের দিকে রওনা হয়েছে।

জাহাজ ট্র্যাকিং সংস্থাগুলোর দাবি, মার্কিন নজরদারি এড়াতে অনেক ট্যাঙ্কার তাদের অবস্থান নির্দেশক যন্ত্র (ট্রান্সপন্ডার) বন্ধ করে ‘অন্ধকার পথে’ চলাচল করছে। মূলত হরমুজ প্রণালীর ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে ইরান এই কৌশলী রপ্তানি চালিয়ে যাচ্ছে। তেহরানের এই অনমনীয় অবস্থানের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বন্ধ হওয়ার যে আতঙ্ক ছিল, তা কিছুটা প্রশমিত হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ে অস্থিরতাও কিছুটা থিতু হয়ে এসেছে।

উদ্ভূত পরিস্থিতিতে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাউদি নৌ-চলাচলের স্বাধীনতা বজায় রাখতে কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ভিয়েনায় নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ ওয়াশিংটনের এই অবরোধকে ‘ব্ল্যাকমেল’ হিসেবে অভিহিত করেছেন। তিনি মনে করেন, বলপ্রয়োগ করে ইরানের কাছ থেকে সুবিধা আদায় করা সম্ভব হবে না।

তেহরান কেবল তেল রপ্তানিই করছে না, বরং পাল্টা হুঁশিয়ারিও দিয়ে রেখেছে। ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, তাঁদের কোনো তেল অবকাঠামো আক্রান্ত হলে তাঁরা আনুপাতিক হারের চেয়েও বড় পাল্টা জবাব দেবেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ ইঙ্গিত দিয়েছেন, হরমুজ প্রণালী ও বাব আল-মান্দেবের মতো গুরুত্বপূর্ণ ‘এনার্জি কার্ড’ তেহরানের হাতেই রয়েছে।

অবশ্য তেল রপ্তানি চললেও অভ্যন্তরীণ সংকটে রয়েছে ইরান। দেশটিতে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে ডিজিটাল অর্থনীতিতে প্রতিদিন প্রায় ৩১ মিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে নেটব্লকস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বড় সংকটের দাবি করলেও শিপিং ডেটা বলছে, বিকল্প উপায়ে তেল বাজারে পৌঁছাতে পারায় বিশ্ব অর্থনীতিতে ইরানের প্রভাব এখনো বজায় রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অব্যবহৃত মোবাইল ডেটা ফেরতের ‍সুযোগ নেই: এমটব

অব্যবহৃত মোবাইল ডেটা ফেরতের ‍সুযোগ নেই: এমটব

‘জুলাই সনদের ওপর আলোচনা অপ্রয়োজনীয়’ মন্তব্য নিয়ে সংসদে হট্টগোল

‘জুলাই সনদের ওপর আলোচনা অপ্রয়োজনীয়’ মন্তব্য নিয়ে সংসদে হট্টগোল

জেনারেল মাসুদের বিরুদ্ধে তারেক রহমানের ‘কোমর ভেঙে’ দেওয়ার অভিযোগ রাষ্ট্রপক্ষের

জেনারেল মাসুদের বিরুদ্ধে তারেক রহমানের ‘কোমর ভেঙে’ দেওয়ার অভিযোগ রাষ্ট্রপক্ষের

সৈয়দপুর বিমানবন্দরে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি

সৈয়দপুর বিমানবন্দরে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App